ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দেশে দুধের ঘাটতি ১ মিলিয়ন মেট্রিক টন: বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস Logo কটিয়াদীতে ঢাকঢোল বাজিয়ে দাফনের চেষ্টা, আলেমদের হস্তক্ষেপে স্বাভাবিক জানাজা Logo বেনাপোলে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন: এস আলমের সম্পত্তি ক্রোকের দাবি Logo কর্মচারীর বিয়েতে সৌদি থেকে উড়ে এলেন কফিল Logo বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি দিলেন ইয়ামাল Logo বাজিতপুরে বজ্রপাতে পুরোহিতের মৃত্যু Logo ধনবাড়ীতে রহস্যজনক অগ্নিকাণ্ড ও পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন Logo বড় পর্দায় বিশ্বকাপ প্রদর্শনের প্রস্তাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের Logo শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ Logo নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

নীলফামারীতে ১৮০ হতদরিদ্র নারীর মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ

নীলফামারীতে স্বাবলম্বী করার লক্ষ্যে ১৮০ জন হতদরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৩ হাজার ৬০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে ব্র্যাক ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় জেলা শহরের নতুন বাজারস্থ ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে এসব হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম ফরহাদ নোমান। ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা এনজিও ফেডারেশনের সভাপতি ভুবন চন্দ্র রায় এবং ব্র্যাকের ক্ষুদ্রঋণ কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান।

ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান জানান, সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচির উদ্যোগে জেলার ছয় উপজেলার ১৮০ জন হতদরিদ্র নারীকে স্বাবলম্বী করতে প্রতি জনের মাঝে ১৮ দিন বয়সের ২০টি করে মোট ৩ হাজার ৬০০টি খাকি ক্যাম্পবেল জাতের হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়। একই কর্মসূচির আওতায় পরবর্তীতে বিনামূল্যে আরও ৩ হাজার ৬০০টি মুরগির বাচ্চা এবং ২ লাখ ১০ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হবে বলেও জানান তিনি।

জনপ্রিয়

দেশে দুধের ঘাটতি ১ মিলিয়ন মেট্রিক টন: বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস

নীলফামারীতে ১৮০ হতদরিদ্র নারীর মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ

প্রকাশিত ১০:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬