ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন

হাবিপ্রবির ভর্তি আবেদন শুরু আজ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি আবেদন আজ রবিবার (১৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত। এ বছর চারটি ইউনিটে মোট ১ হাজার ৭৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ‘এ’ ইউনিটে (এগ্রিকালচার ও ভেটেরিনারি) বিএসসি (অনার্স) এগ্রিকালচার ৩৭৫, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ৮০, বিএসসি (অনার্স) ফিশারিজ ৮০টিসহ মোট ৫৩৫টি আসন রয়েছে।

‘বি’ ইউনিটে (ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান অনুষদ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ৬০, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ৬০, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ৬০, ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং ৬০, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ৬০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ৫০, সিভিল ইঞ্জিনিয়ারিং ৫০, ব্যাচেলর অব আর্কিটেকচার ৩০, গণিত ৮০, পরিসংখ্যান ৮০, রসায়ন ৭৫ এবং পদার্থবিজ্ঞান ৭৫টিসহ মোট ৭৪০টি আসন রয়েছে।
‘সি’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) বিবিএ ইন অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং—প্রতিটি বিভাগে ৭০ করে মোট ২৮০টি আসন রাখা হয়েছে। ‘ডি’ ইউনিটে (সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদ) ইংরেজি ৭০, অর্থনীতি ৭০, সমাজবিজ্ঞান ৬০ এবং ডেভেলপমেন্ট স্টাডিজ ৪০টিসহ মোট ২৪০টি আসন রয়েছে।

আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট https://hstu.ac.bd/admission/index –এর মাধ্যমে। প্রতি ইউনিটের জন্য আবেদন ফি ১ হাজার টাকা। আর্কিটেকচার বিভাগে আবেদনকারীদের অতিরিক্ত ২০০ টাকা দিতে হবে (মোট ১ হাজার ২০০ টাকা)। আবেদনের সময়সীমা ১৬ নভেম্বর ২০২৪ বিকেল ৪টা থেকে ১৭ ডিসেম্বর ২০২৪ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

জনপ্রিয়

রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

হাবিপ্রবির ভর্তি আবেদন শুরু আজ

প্রকাশিত ০৯:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫