ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ‎ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার

নতুন চলচ্চিত্রে শাকিব-যীশু!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৭:৪২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ৭৪ বার পঠিত

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এবার ওপার বাংলার অভিনেতা যিশু সেনগুপ্তের সঙ্গে এক সিনেমায় অভিনয় করতে চলেছেন। এদিকে কিছুদিন আগেই বাংলাদেশের চরকি, আলফা আই ও ভারতের এসভিএফ-এর যৌথ প্রযোজনায় মুক্তি পেয়েছিল ‘তুফান’। সেখানে শাকিব খানের সঙ্গে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে। 

এই ছবির মাধ্যমে ওপার বাংলার মানুষের কাছ থেকে ব্যাপক ভালবাসা পেয়েছিলেন শাকিব খান। ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করার কথা ছিল যিশু সেনগুপ্তের। কিন্তু সেই সময় শুটিংয়ের তারিখ না মেলায় ওই ছবিতে দেখা যায়নি যিশুকে।

যদিও এই মুহূর্তে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবির পরিকল্পনা। তবে জানা যাচ্ছে ফের একবার ভরপুর অ্যাকশন ড্রামায় দেখা যাবে যিশুকে। চলতি বছরের শেষে কিংবা আগামী বছর, ২০২৫-এর শুরুতেই কলকাতাতেই হবে শুটিং। ধারণা করা হচ্ছে ছবিটি হতে পারে ‘তুফান-২’।

জানা যায়, ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ের জন্য মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার একটি ফ্লাইটে মুম্বাই গেছেন শাকিব। সেখানে এক মাস ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। এ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী ইধিকা পাল।

বর্তমানে দুই বাংলার অভিনেতা-অভিনেত্রীদের নাটক, সিনেমাতে মিলেমিশে অভিনয় করতে দেখা যাচ্ছে। এই তালিকায় রয়েছেন মিমি চক্রবর্তী, দর্শনা বণিক, শ্রীলেখা মিত্র, ইধিকা পালসহ আরও অনেকে।

বাংলাদেশের মোশারফ করিম, পরীমণি থেকে শুরু করে চঞ্চল চৌধুরীকে দেখা গিয়েছি বাংলার বিশিষ্ট ছবি ও সিরিজে। এবার যিশুকে নতুন অবতারে দেখার ইচ্ছে তার দুই বাংলার অনুরাগীদের। এখন অপেক্ষা এই ছবির আনুষ্ঠানিক ঘোষণার।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নতুন চলচ্চিত্রে শাকিব-যীশু!

প্রকাশিত ০৭:৪২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪