ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব Logo ৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ Logo ৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই বাকৃবির মেহেদীর, তদন্তে ভুলের অভিযোগ Logo মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজির ও ভূমি দখলের অভিযোগ আল মোস্তফা গ্রুপের এমডির বিরুদ্ধে Logo সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব Logo সেন্ট মার্টিনে সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা Logo ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন : নিলোফার চৌধুরী Logo সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন : স্পিকার Logo অস্ট্রেলিয়াকে ৯৯ রানে গুটিয়ে জয়ের সুবাস পাচ্ছে দক্ষিণ আফ্রিকা Logo বিইউবিটিতে আলোক হেলথকেয়ারের বিনামূল্যে চিকিৎসা সেবা

জাবি ছাত্রদল উদ্যোগে বঙ্গবাজারের বাসে ইফতার বিতরন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবাজার থেকে ক‍্যাম্পাসগামী বাসে শিক্ষার্থীদের মাঝে পুরো রমজান মাসব‍্যাপী ইফতার বিতরনের উদ্যোগ নিয়েছেন ছাত্রদল নেতা সাদিকুর রহমান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে প্রথম রমজানে ক‍্যাম্পাসগামী বাসে শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরনের মধ‍্য দিয়ে এই কর্মসূচি শুরু করা হয় ।

ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ইফতারের সময় শিক্ষার্থীরা প্রায়ই সমস্যার মুখোমুখি হন। বিশেষ করে রাজধানীর বঙ্গবাজার থেকে বিকেল সাড়ে চারটার বাসে ক্যাম্পাসে ফিরতে গিয়ে অনেক শিক্ষার্থী ব্যস্ততার কারণে ইফতার সামগ্রী সংগ্রহ করতে পারেন না। ফলে বাসে থাকা অবস্থাতেই মাগরিবের আজান হলে রোজা ভাঙতে বিড়ম্বনায় পড়তে হয় তাদের।

শিক্ষার্থীদের এই ভোগান্তি দূর করতে উদ্যোগ নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাদিকুর রহমান।

এ বিষয়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাদিকুর রহমান বলেন, “রোজার মাসে অনেক শিক্ষার্থী ক্লাস, কোচিং কিংবা ব্যক্তিগত কাজ শেষে তাড়াহুড়া করে ঢাকায় থেকে ক্যাম্পাসে ফেরে। ব্যস্ততার কারণে অনেকেই ইফতার কিনতে পারে না। বাসে বসে তাদের কষ্ট করতে দেখেছি। সেই জায়গা থেকেই মূলত এই উদ্যোগ নেওয়া। আমরা চাই, কোনো শিক্ষার্থী যেন ইফতারের সময় কষ্টে না থাকে।”

জনপ্রিয়

গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব

জাবি ছাত্রদল উদ্যোগে বঙ্গবাজারের বাসে ইফতার বিতরন

প্রকাশিত ১১:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬