ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল Logo আওয়ামিলীগকে সেফ মনে করলে শহীদ হওয়া ভাইবোনদের কথা স্মরণ কইরেন : আম্মার  Logo জাবি ছাত্রদলের উদ্যোগে ‘ছাব্বিশের চোখে বায়ান্ন’ শীর্ষক চিত্রপ্রদর্শনী Logo প্রক্টর পরিবর্তনকে কেন্দ্র করে গোবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ Logo ‎পাবিপ্রবির ফার্মেসি বিভাগের নিষেধাজ্ঞা প্রত্যাহার, শিক্ষার্থীদের স্বস্তির নিঃশ্বাস Logo ‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ফটো কনটেস্ট ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‎ Logo বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করল বরিশাল বিশ্ববিদ্যালয় Logo মাহে রমাদানকে স্বাগত জানিয়ে জাবি শিবিরের আলোকসজ্জা Logo রাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম শুরু আজ : শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা Logo আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি : ইশরাক হোসেন

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করল বরিশাল বিশ্ববিদ্যালয়

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি বরিশালে দেশের ৩৩তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রতিষ্ঠার ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করেছে দক্ষিণ বঙ্গের বাতিঘরখ্যাত এ বিদ্যাপীঠ।

২০১২ সালে মাত্র চারটি অনুষদের ছয়টি বিভাগ ও প্রায় ৪০০ শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। সময়ের পরিক্রমায় একাডেমিক ও অবকাঠামোগত বিস্তারের মাধ্যমে এটি দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে দিবসের শুভেচ্ছা জানান এবং শিক্ষা, গবেষণা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ একটি আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

উদ্বোধন শেষে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সালসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন বিভাগ নিজস্ব ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে র‍্যালিকে প্রাণবন্ত করে তোলে।

প্রশাসনিক ভবন-১ এর সামনে থেকে শুরু হওয়া র‍্যালিটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। দিবসটি ঘিরে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা বিশ্ববিদ্যালয়ের ঐক্য, অগ্রযাত্রা ও ভবিষ্যৎ স্বপ্নের প্রতীক হয়ে ওঠে।

জনপ্রিয়

কুবির তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করল বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত ০৩:৫৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬