ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চাঁদাবাজি ও আপত্তিকর ভিডিও: মির্জাগঞ্জ ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ স্থগিত Logo ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা Logo কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেফতার এক, গাড়ি জব্দ Logo ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবি ছাত্রশিবির Logo ছাত্রদল নেতার সকালে পদত্যাগ করে পোস্ট, রাতে জানালেন আইডি হ্যাক ছিলো Logo রাবিস্থ খুলনা জেলা সমিতির নেতৃত্বে ফয়সাল ও মেহেদী Logo সাঁতারে খুলনা এবং অ্যাথলেটিকসে চট্টগ্রাম ও রংপুর বিভাগ চ্যাম্পিয়ন ঢাকা Logo অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট Logo রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় Logo ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে সপরিবারে আমন্ত্রণ

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ বুধবার জামায়াতের দুই নেতা মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

আজ সকালের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। সাক্ষাৎকালে তাঁরা প্রধানমন্ত্রীকে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ইফতার আয়োজনে অংশগ্রহণের দাওয়াত দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

পরে মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াত ইসলামী আয়োজিত ইফতার অনুষ্ঠান। সেই ইফতার অনুষ্ঠানের দাওয়াত দিতে সরকার গঠনের পর এই প্রথম প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করলাম। উনি বেশ আন্তরিকতার সাথে দাওয়াত কবুল করেছেন এবং যাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন।

তিনি আরও বলেন, ‘টেলিফোন আলাপের সময় আমিরে জামায়াত জাইমা রহমানসহ ওনার সম্মানিত স্ত্রী অর্থাৎ সপরিবারে ইফতার অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন। আমরা যথেষ্ট সময় নিয়ে কুশল বিনিময় করলাম। উনি আমাদের সম্মানিত আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর পেয়ে আমার টেলিফোন থেকে আমিরে জামায়াতের সঙ্গে কথা বললেন।’

সরকার গঠনের পর আজই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জামায়াতের কোনো প্রতিনিধি দলের এটি আনুষ্ঠানিক সাক্ষাৎ। তবে আলোচনায় সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ কিংবা সংবিধান সংস্কার পরিষদের শপথ বা এ ধরনের কোনো প্রসঙ্গ স্থান পায়নি বলে জানান এই জামায়াত নেতা।

‘রাজনীতিতে সকল বিতর্কের জায়গা যেন হয় সংসদ— উনি জামায়াত নেতৃবৃন্দের কাছে এই আহ্বান জানিয়েছেন। আমরাও মনে করি রাজনীতি বিতর্কের জায়গা হওয়া উচিত সংসদ। তবে হ্যাঁ, রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন চলতে পারে,’ যোগ করেন মিয়া গোলাম পরওয়ার।

জনপ্রিয়

চাঁদাবাজি ও আপত্তিকর ভিডিও: মির্জাগঞ্জ ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ স্থগিত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে সপরিবারে আমন্ত্রণ

প্রকাশিত ০১:৫৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬