ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo দুই সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে জবি ছাত্রশিবিরের ইফতার মাহফিল  Logo কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন Logo কুবির আইসিটি বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী Logo কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড Logo হাবিপ্রবি রেজিস্ট্রারের বিতর্কিত বক্তব্যে সাদা দলের তীব্র প্রতিবাদ Logo গোবিপ্রবি সাংবাদিক সমিতির দ্বাদশ বর্ষে পদার্পন Logo প্রতিষ্ঠাকালীন ‘বিডিআর’ নামে ফিরে যাচ্ছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি Logo পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর, জাতীয় শহীদ সেনা দিবস আজ

হাবিপ্রবি রেজিস্ট্রারের বিতর্কিত বক্তব্যে সাদা দলের তীব্র প্রতিবাদ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আবু হাসান গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্যের উপস্থিতিতে এক রাজনৈতিক বক্তব্য প্রদান করেন। উক্ত বক্তব্যে তিনি সাদা দল সম্পর্কে অসত্য ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছে সংগঠনটি।

সাদা দলের সভাপতি প্রফেসর ড. মনিরুজ্জামান বাহাদুর ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে জানায়, বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বশীল প্রশাসনিক পদে থাকা একজন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের রাজনৈতিক বক্তব্য কোনোভাবেই প্রত্যাশিত নয়। তাঁর মন্তব্য শিক্ষক সমাজকে বিব্রত করেছে এবং পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত মর্যাদার পরিবেশকে ক্ষুণ্ণ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, সাদা দল বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি শিক্ষক সংগঠন, যা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন, শিক্ষকদের ন্যায্য অধিকার সংরক্ষণ এবং প্রাতিষ্ঠানিক অগ্রগতির লক্ষ্যে কাজ করে আসছে। সংগঠনটি দাবি করে, রেজিস্ট্রারের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

সাদা দল অভিযোগ করে, বর্তমানে যে সংগঠনের সঙ্গে রেজিস্ট্রার নিজেকে সম্পৃক্ত বলে দাবি করছেন, তার সদস্যরা অতীতে সাদা দলের সঙ্গেই যুক্ত ছিলেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচনে পরাজয়ের পর তিনি কয়েকজনকে নিয়ে পৃথক সংগঠন গঠন করেন-এ তথ্য সর্বজনবিদিত।

সাদা দল জানায়, বিশ্ববিদ্যালয়ে তারা সর্ববৃহৎ শিক্ষক সংগঠন হিসেবে দায়িত্বশীল ও গণতান্ত্রিক ধারায় কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু রেজিস্ট্রারের সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্যে তারা গভীরভাবে মর্মাহত।

সংগঠনটি অবিলম্বে উক্ত মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে ভবিষ্যতে দায়িত্বশীল পদ থেকে সংযত, তথ্যনির্ভর ও প্রাতিষ্ঠানিক শালীনতা বজায় রেখে বক্তব্য প্রদানের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দিনাজপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা দিতে গিয়ে রেজিস্ট্রার বলেন, সাদা দলের ম্যাক্সিমাম সদস্য জামাত করে, কিছু আছে গুপ্ত আর কিছু আছে যারা নিজেদেরকে বিএনপি দাবি করে কিন্তু আমরা তাদের কার্যক্রম দেখতে পাই না। এছাড়াও তিনি কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ফোরাম নিয়েও বিতর্কিত মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ে প্রকৃত জাতীয়তাবাদী সংগঠন হলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, কর্মকর্তা পরিষদ, কর্মচারী পরিষদ ও জিয়া পরিষদ।

জনপ্রিয়

বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

হাবিপ্রবি রেজিস্ট্রারের বিতর্কিত বক্তব্যে সাদা দলের তীব্র প্রতিবাদ

প্রকাশিত ০৫:১৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬