ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মোল্লা কলেজের সঙ্গে সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ Logo ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট Logo মেয়ের খুনিকে গ্রেফতারে এক মায়ের আকুতি Logo সেন্ট্রাল ইউনিভার্সিটি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা চান তিতুমীরের শিক্ষার্থীরা Logo তিতুমীর কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সভায় শিক্ষার্থীদের ওপর হামলা Logo শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: ডা. জাহেদ Logo সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি১০০এক্স Logo হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট Logo কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার প্রসারে ২৫টি ল্যাপটপ দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ Logo নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ২ দিনব্যাপী ইফতার মাহফিল 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র মাহে রমাদান উপলক্ষে ও ভাষা শহিদদের স্বরণে ২ দিন ব্যাপী তোহফায়ে রমাদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার (২৫ ও ২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে নোবিপ্রবি শিবির সভাপতি আরিফুর রহমান সৈকতের সভাপত্বিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক ও এপ্লাইড ম্যাথমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. নিজাম উদ্দিন এবং একই বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মোহাম্মদ আরমান ও সদ্য সাবেক নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি মো. আরিফুল ইসলাম।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে পবিত্র রমজানের আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে ধর্মীয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ ধরনের আয়োজন তাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা প্রত্যাশা করেন তারা।

নোবিপ্রবি শিবিরের সেক্রেটারি আবদুর রহমান বলেন, প্রত্যাশার চেয়েও অনেক বেশি শিক্ষার্থী আমাদের আয়োজনে উপস্থিতি হয়েছেন। যা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক যেকোন কার্যক্রমে ছাত্রশিবির সবসময় পাশে তাদের পাশে থাকবে। শিক্ষার্থীদের এমন অভূতপূর্ব সাড়া ও আগ্রহের কথা বিবেচনা করে আগামীকালও একই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২ দিন ব্যাপী আয়োজিত এ ইফতার মাহফিলে ৩০০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জনপ্রিয়

মোল্লা কলেজের সঙ্গে সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ২ দিনব্যাপী ইফতার মাহফিল 

প্রকাশিত ০৮:৩৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬