ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার Logo যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান Logo পাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি

হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং জোনের নতুন কমিটির জন্য আহবায়ক কমিটি প্রকাশ করা হয়।

মঙ্গলবার(৩রা মার্চ)  বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ বৃহত্তর রাজশাহী (নওগা,রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নাটোর) ছাত্র কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিল ঘিরে বিকেল থেকেই বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং যোগাযোগ সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে সমিতির বর্তমান নেতারা পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সমিতির নতুন কমিটির আহবায়ক সাগর বলেন, তার আহবায়ক কমিটি তিন মাসের জন্য দায়িত্ব নিয়েছে।   তিনি বৃহত্তর রাজশাহী জোনকে আবার সক্রিয় করতে চান। তাই তিনি রাজশাহী জোনের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের একটি ডেটাবেজ তৈরি করবেন। তিনি বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির একটি নতুন  সংবিধান তৈরি ও তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবেন।

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে  বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলের  বিভিন্ন  বিভাগের সম্মানিত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।তার মধ্যে সমিতির প্রধান উপদেষ্টা  প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম বৃহত্তর রাজশাহী জোনকে সক্রিয় করতে দিকনির্দেশনা দেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। প্রফেসর ড. মোঃ নিজাম উদ্দীন শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি প্রদান করার মত প্রকাশ করেন।

জনপ্রিয়

বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত

হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা

প্রকাশিত ০৯:৫৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬