ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট ক্যাডেট রুমি ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সভাপতি জাহিদ হাসানের তত্ত্বাবধানে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অংশ নেন। ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্যে জাহিদ হাসান বলেন- নোবিপ্রবির বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে আজকের ইফতার ও দোয়া মাহফিল আমার জন্য মানসিক প্রশান্তির এক অনন্য মুহূর্ত। এই মেধাবী শিক্ষার্থীরাই আগামীর ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, এসব শিক্ষার্থী প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ ও সমস্যার মুখোমুখি হন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন তাদের সমস্যাগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমাধান করে এটাই তাদের প্রত্যাশা।

এসময় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে,কোর্স ও অন্যান্য ফি ৫০ শতাংশ এবং হল ফি ১০০ শতাংশ মওকুফ, বিশেষ স্কলারশিপ চালু,আসন্ন ঈদ উপলক্ষে ১০০ জন অস্বচ্ছল বিশেষ চাহিদাসম্পন্ন পরিবারের মাঝে উপহার বিতরণে প্রশাসন ও বিত্তবানদের সহযোগিতা,ভর্তি পরীক্ষা ও চাকরিতে প্রতিবন্ধী কোটার সুষ্ঠু প্রয়োগ ও স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং নির্মিতব্য একাডেমিক ভবন-০৩সহ ভবিষ্যতের সকল অবকাঠামোতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা।

জাহিদ হাসান আরোও বলেন, আমরা নোবিপ্রবি ছাত্রদল একটি ইনক্লুসিভ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন ক্যাম্পাস চাই যেখানে প্রতিটি শিক্ষার্থীর অধিকার নিশ্চিত হবে এবং প্রশাসন হবে সত্যিকার অর্থে শিক্ষার্থীবান্ধব।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার

প্রকাশিত ১০:২৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬