ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু Logo দেশ গঠনে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo দাম বাড়লো জেট ফুয়েলের Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ

যবিপ্রবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত 

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৬:১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১৮৬ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।

যবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক শেখ সাদী ভূঁইয়ার সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসানসহ যবিপ্রবির অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন ক্লাব প্রতিনিধি ও যবিপ্রবিসাসের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ। ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি রুহুল আমিন।

উল্লেখ্য, সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী, ক্রিয়াশীল অন্যান্য ক্লাব ও সংগঠনকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। সংগঠনটির নেতৃবৃন্দ মনে করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আরো এগিয়ে যাবে।

জনপ্রিয়

নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি

যবিপ্রবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশিত ০৬:১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬