ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু Logo দেশ গঠনে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo দাম বাড়লো জেট ফুয়েলের Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতার আয়োজন ববি ছাত্রশিবিরের

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্ববৃহৎ উন্মুক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মুক্তমঞ্চে আয়োজিত এ ইফতার কর্মসূচিতে প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থী একসঙ্গে অংশ নেন।

আয়োজক সূত্রে জানা যায়, শুরুতে রেজিস্ট্রেশনের মাধ্যমে এক হাজার শিক্ষার্থীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের কারণে পরবর্তীতে ইফতার আয়োজনটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। নারী শিক্ষার্থীদের জন্য পর্দাসহ পৃথক বসা ও ইফতারের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল।

শাখা সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য নোমান হোসেন নয়ন, বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম এবং বরিশাল মহানগর সভাপতি নাইমুল ইসলাম।

এ ছাড়া সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন ববি শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন, ছাত্রশক্তির আহ্বায়ক বেলাল আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখায়। আমরা এমন এক ক্যাম্পাস চাই, যেখানে ইবাদত হবে স্বাধীন, মতপ্রকাশ হবে অবাধ এবং একে অপরের প্রতি থাকবে ভ্রাতৃত্বের বন্ধন।”

তিনি আরও বলেন, “যাঁদের সহযোগিতা ও ভালোবাসায় আজকের এই বিশাল আয়োজন সফল হয়েছে, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি, এই ক্যাম্পাস হবে মেধা, নৈতিকতা ও সৃজনশীলতার কেন্দ্রবিন্দু। ভবিষ্যতে আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক ক্যাম্পাস গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

জনপ্রিয়

নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতার আয়োজন ববি ছাত্রশিবিরের

প্রকাশিত ০৬:৩৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬