ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ভিক্ষা করার অভিযোগে রিয়াদে বাংলাদেশি ও ভারতীয় ৪ জন গ্রেপ্তার Logo লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষক দল নেতা গ্রেপ্তার Logo টাইগার শ্রফ নয়, মূল নিশানা ছিল অন্য কেউ: এনডিটিভি Logo বড় ধরনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, যেসব কারণ নেপথ্যে Logo নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, অতঃপর যা বললেন ওসি Logo হরমুজ প্রণালির প্রয়োজন ফুরাতে পারে পাঁচ বছরের মধ্যে: এইচএসবিসি প্রধান Logo ফিফটির পর ৬ উইকেট মিনহাসের, ব্যাটিং ধসে ইংল্যান্ডের বড় হার Logo ‘ক্ষমা চাইতেই হবে’ টাইগারকে হামলার পর সালমানকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি Logo সরকার ইচ্ছা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে Logo হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু হাসিনা আর আসবেন না

যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৯:২৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ২১৭ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) রাজশাহী জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব রাজশাহী জাস্টিয়ান’ এর উদ্যোগে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এর দ্বিতীয় তলায় এ আয়োজন করা হয়।

অ্যাসোসিয়েশন অফ রাজশাহী জাস্টিয়ান এর সভাপতি সরকার তাশহিক হাসান মাহির সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: হামিদুর রহমান এবং রাজশাহী জেলা থেকে আসা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো: হামিদুর রহমান বলেন, একই ছাদের নিচে ছোট্ট একটা রাজশাহী দেখতে পেয়ে খুব ভালো লাগছে। তোমাদের ভাতৃত্ব  এবং স্নেহ ভালোবাসা অটুট থাকুক। তোমরা পড়াশোনা এবং শিক্ষা গবেষণার ক্ষেত্রেও এমন অগ্রণী ভূমিকা পালন করবে আশা করি। সর্বোপরি এমন সুন্দর একটি আয়োজনের জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।

সভাপতি সরকার তাশহিক হাসান মাহির বলেন , তোমাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই সুন্দর প্রোগ্রামটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।নিজেদের একাডেমিক জীবনের পাশাপাশি তোমরা অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করো, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।তোমাদের দেখে নবীন শিক্ষার্থীরা অনেক কিছু শিখবে, এমনটাই আশা করি।

জনপ্রিয়

ভিক্ষা করার অভিযোগে রিয়াদে বাংলাদেশি ও ভারতীয় ৪ জন গ্রেপ্তার

যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

প্রকাশিত ০৯:২৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬