ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিইউ রেডিও ফেস্ট (সিজন-১): সাফল্যের সাথে সম্পন্ন দুই দিনব্যাপী মহোৎসব Logo কুবিতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা Logo শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে আবাসিক হল পরিদর্শন করলেন কুবি উপাচার্য Logo থ্যালাসেমিয়া রোগের প্রতিসচেতনতা বৃদ্ধিতে বাকৃবিতে স্কিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত Logo ‎পাবিপ্রবিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা Logo কৃষি খাতে ব্যয় কমাতে বাকৃবি গবেষকদের যুগান্তকারী সমাধান, এআই ভিত্তিক স্মার্ট সফটওয়্যার Logo ফুলেল শুভেচ্ছা ছাড়াই দায়িত্ব নিলেন নোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য Logo ‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী Logo বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি Logo কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’

অর্ধশতাব্দী পর আজ ফের চন্দ্র যাত্রায় মানুষ

চার নভোচারী নিয়ে নাসার আর্টেমিস-২ নভোযান চাঁদের দিকে রওনা দিয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে আর্টেমিস-২ তার যাত্রা শুরু করে। গত ৫৩ বছরের মধ্যে এটি চাঁদের দিকে মানুষের প্রথম যাত্রা।

এই চার নভোচারী মোট ১০ দিনের মিশনে মহাকাশে অবস্থান করবেন। এ সময় তারা পৃথিবীর চারদিকে ঘুরে চাঁদের দিকে যাবেন। এরপর চাঁদকে একবার প্রদক্ষিণ করে আবার পৃথিবীতে ফিরে আসবেন। এটি চন্দ্রাভিযান হলেও নভোচারীদের কেউ চাঁদে পা রাখবেন না।

এবারের চন্দ্রাভিযানে গেছেন নাসার রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার এবং ক্রিস্টিনা কোচ। তাদের সঙ্গে আছেন কানাডা মহাকাশ সংস্থার জেরেমি হানসেন। তিনি প্রথম কানাডিয়ান হিসেবে চাঁদের দিকে গেছেন।

যাত্রা শুরুর পর এসএলএস রকেটটির উপরের অংশ নভোচারীদের ক্যাপসুল থেকে আলাদা হয়। এরমাধ্যমে ওরিয়ন ক্যাপসুলটির ৭০ মিনিটের টেস্ট ড্রাইভ শুরু হয়।

এদিকে গত ৫৩ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো মানুষ চাঁদের কাছে যাচ্ছেন। এবারের এই মিশনে নভোচারীরা পৃথিবী থেকে এতটা দূরে যাবেন যে, এর আগে কোনো মানুষ এতটা দূরে যাননি। এরমাধ্যমে অ্যাপেলোর দূরত্বের রেকর্ড ভেঙে যাবে। আর্টেমিস-২ এর নভোচারীরা চাঁদের নিম্নকক্ষ ছাড়িয়ে আরও দূরে ভ্রমণ করবেন।

২০২৮ সালে আবারও চাঁদের মানুষ পাঠানোর পরিকল্পনা করছে নাসা। আজকে থেকে শুরু হওয়া আর্টেমিস-২ মিশনের মাধ্যমে মূলত ওই মিশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নাসার আর্টেমিস কর্মসূচি কী?

নাসার কয়েক দশকের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো আর্টেমিস। ১৯৭২ সালের পর আবারও মানুষকে চাঁদে পাঠানো, সেখানে দীর্ঘমেয়াদী ঘাঁটি তৈরি এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষের অভিযানের পথ প্রশস্ত করার উদ্দেশে এই প্রকল্প হাতে নিয়ে নাসা।

বর্তমানে পাঁচটি মিশনে এই কর্মসূচিকে বিভক্ত করেছে নাসা। সেগুলো হলো আর্টেমিস ১, ২, ৩, ৪ এবং ৫।

আর্টেমিস-১ ছিল একটি চালকহীন পরীক্ষামূলক ফ্লাইট; যা ২০২২ সালের ১৬ নভেম্বর উৎক্ষেপণ করা হয় এবং ২৫ দিন স্থায়ী হয়েছিল। এটি সফলভাবে ওরিয়ন মহাকাশযানকে পৃথিবীর কক্ষপথে স্থাপন এবং আর্টেমিস-২ এর জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে।

সূত্র: সিএনএন

জনপ্রিয়

বিইউ রেডিও ফেস্ট (সিজন-১): সাফল্যের সাথে সম্পন্ন দুই দিনব্যাপী মহোৎসব

অর্ধশতাব্দী পর আজ ফের চন্দ্র যাত্রায় মানুষ

প্রকাশিত ০২:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬