ঢাকা ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেফতার এক, গাড়ি জব্দ Logo ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবি ছাত্রশিবির Logo ছাত্রদল নেতার সকালে পদত্যাগ করে পোস্ট, রাতে জানালেন আইডি হ্যাক ছিলো Logo রাবিস্থ খুলনা জেলা সমিতির নেতৃত্বে ফয়সাল ও মেহেদী Logo সাঁতারে খুলনা এবং অ্যাথলেটিকসে চট্টগ্রাম ও রংপুর বিভাগ চ্যাম্পিয়ন ঢাকা Logo অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট Logo রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় Logo ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো Logo হাবিপ্রবিতে দুই হলের সংঘর্ষে আহত সহকারী প্রক্টর Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘বায়োব্লিটজ’ অ্যাপ উদ্বোধন

নোবিপ্রবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত  স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) নোবিপ্রবি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৬৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২৮২০ জন, পরীক্ষায় উপস্থিতির হার ৭৭.৩৯ শতাংশ।

পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী, ইইই বিভাগের অধ্যাপক ড. মোহা. আব্দুর রশিদ, প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, নোয়াখালী জেলা প্রশাসন ও পুলিশ সুপারের প্রতিনিধি, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

হল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, গত শুক্রবার অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের পরীক্ষার ন্যায় আজকের ‘বি’ ইউনিটের পরীক্ষাতেও আমাদের নোয়াখালীবাসী সর্বাত্মক সহযোগিতা করেছে। আপনারা দেখেছেন যে সোনাপুর এবং অন্যান্য জায়গায় পরীক্ষার্থীরা কোনো যানজটের সম্মুখীন হয়নি।  বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ নোয়াখালী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ডিবি, ডিএসবি, এনএসআই সহ সকলে সার্বক্ষণিক টহল এবং নজরদারীতে রেখেছেন। আশা করি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরীক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্রসমূহে পরীক্ষা দিচ্ছেন।

তিনি আরও বলেন, আমরা অভিভাবকদের জন্য এই গরমে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য প্যান্ডেলের ব্যবস্থা করেছি।এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। আগত শিক্ষার্থীদের  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠন সেবা দিয়ে সহযোগিতা করছে। আশা করছি অত্যন্ত সুন্দর পরিবেশে এবারের পরীক্ষা সম্পন্ন হবে।

এ সময় উপাচার্য ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি ও উপ-কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি নোয়াখালী জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা, পৌরসভা, বিদ্যুৎ ও নিরাপদ পানি পরিষেবা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ যারা ভর্তি পরীক্ষায় সহায়তা করেছেন সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন

উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সমাপ্ত হবে।

রাকিব/নোবিপ্রবি

জনপ্রিয়

কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেফতার এক, গাড়ি জব্দ

নোবিপ্রবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

প্রকাশিত ০৫:৪৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬