ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬০৪ মামলা Logo অর্থ সংকটে থমকে আছে কুবির কেন্দ্রীয় মসজিদের সম্প্রসারণ কাজ Logo কুবির আইন বিভাগের ৭২ শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত Logo নোবিপ্রবিতে নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার, মনোবিজ্ঞানী দেখানোর নির্দেশ Logo জাবিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব Logo জাকসুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ, তদন্তের দাবিতে স্মারকলিপি Logo জাকসুর সেমিনার আয়োজন নিয়ে প্রশ্ন, একতরফা সিদ্ধান্তের অভিযোগ Logo রাবিতে ছাত্রশিবিরের আয়োজিত মেডিকেল ক্যাম্পিংয়ে ফ্রি স্বাস্থ্যসেবা পেল প্রায় এক হাজার শিক্ষার্থী Logo মাদক প্রতিরোধে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক ও টেকসই সমন্বিত উদ্যোগ Logo আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান, ১৪ দালাল আটক

রাবিতে ছাত্রশিবিরের আয়োজিত মেডিকেল ক্যাম্পিংয়ে ফ্রি স্বাস্থ্যসেবা পেল প্রায় এক হাজার শিক্ষার্থী

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে ফ্রি স্বাস্থ্যসেবা পেল ক্যাম্পাসের প্রায় এক হাজার শিক্ষার্থী।

বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও টুকিটাকি চত্বরে ছাত্র-ছাত্রীদের পৃথক পৃথক বুথে এ সেবা প্রদান করা হয়।

সকাল সাড়ে ১০ টায় শুরু হয়ে বিকাল ৪ পর্যন্ত চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্পিং। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পিংয়ে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা শিক্ষার্থীদের গাইনী, স্কিন, ডেন্টাল ও মেডিসিন বিষয়ক চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও চিকিৎসার পাশাপাশি শিক্ষার্থীদের ফ্রি ঔষধ প্রদান করা হয়।

সেবা নিতে আসা রাষ্টবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওসামা হোসেন নাহিদ বলেন, আমি দীর্ঘদিন যাবত স্কিন জনিত সমস্যায় ভুগছিলাম, আজকে ছাত্র শিবিরের এই ফ্রি মেডিকেল সেবা পেয়ে ভালো লাগছে, অন্য কোথাও গেলে দীর্ঘক্ষন লাইনে দাড়িয়ে থেকে চিকিৎসা নিতে হতো, যেহেতু ক্যাম্পাসে আমাদের দাড়গড়ায় চিকিৎসা পাচ্ছি এবং সেবার পাশাপাশি কিছু ওষুধ সামগ্রিও পেয়েছি। ছাত্র শিবিরের এধরণের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি

মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহা:মাইন উদ্দিন বলেন, ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। অন্যান্য স্থানে অনেক সময় রোগী ডাক্তার দেখার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়, কিন্তু এখানে ডাক্তাররা সরাসরি ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। এটি সত্যিই একটি বড় অর্জন।

তিনি বলেন, ছাত্র সংগঠনগুলোর যদি এই ধরনের ওয়েলফেয়ার প্রোগ্রাম পরিচালিত হয়, তাহলে ক্যাম্পাসে একটি পজিটিভ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হবে। শীতকালে আমরা ছাত্র-ছাত্রীদের মধ্যে হানাহানি ও মারামারির খবর শুনেছি, যা শিক্ষার্থীদের জন্য কষ্টের কারণ ছিল। কিন্তু ৫ই আগস্টের বিপ্লবের পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে একটি সুস্থ ধারা লক্ষ্য করা যাচ্ছে।

সেবাদানের সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ছাত্র শিবির একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। এখানে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক বুথের ব্যবস্থা করা হয়েছে। টুকিটাকি চত্বরে ছাত্রীদের জন্য আলাদা বুথ নির্ধারণ করা হয়েছে এবং ছাত্রদের জন্যও পৃথক বুথ রাখা হয়েছে।

তিনি বলেন, ছাত্রদের বুথে মেডিসিন, ডেন্টাল ও স্কিন বিশেষজ্ঞরা সেবা দিচ্ছেন। অপরদিকে ছাত্রীদের বুথে মেডিসিন, ডেন্টাল, স্কিনের পাশাপাশি গাইনি বিশেষজ্ঞরাও উপস্থিত রয়েছেন। এই আয়োজনটি বিকেল তিনটা পর্যন্ত চলবে। ডাক্তারের পরামর্শের পাশাপাশি এখানে প্রয়োজনীয় ওষুধও প্রদান করা হচ্ছে। আপনারা জানেন, ছাত্র শিবির বরাবরই শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে কাজ করে আসছে এবং আমাদের এই কার্যক্রমগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ বেশি লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি, এই উদ্যোগের মাধ্যমে সবাই উপকৃত হবে। শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা যেন সহজে চিকিৎসাসেবা পায় এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সায়েম/রাবি

জনপ্রিয়

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬০৪ মামলা

রাবিতে ছাত্রশিবিরের আয়োজিত মেডিকেল ক্যাম্পিংয়ে ফ্রি স্বাস্থ্যসেবা পেল প্রায় এক হাজার শিক্ষার্থী

প্রকাশিত ০৩:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬