ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শর্তসাপেক্ষে শুল্ক-কর অব্যাহতি Logo সৌরবিদ্যুৎ থেকে লক্ষ্য ৩-৪ হাজার মেগাওয়াট উৎপাদন: অনিন্দ্য অমিত Logo সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য নিতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিকেরা Logo অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে যুবক আটক, এনসিপি-বিএনপি মুখোমুখি Logo সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী বারীকে দেখতে হাসপাতালে রিজভী Logo তেজগাঁও এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৮৩ Logo দেশকে বাঁচাতে খালেদা জিয়া দুই সন্তান নিয়ে দেশত্যাগ করেননি: চিফ হুইপ Logo মিরপুর পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৬ Logo ধর্মকে ব্যবহার করে অশান্তির অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর Logo তোজাম্মেল হোসেন খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ফের বসছে ট্রাইব্যুনাল, আরও কিছু গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

জুলাই-আগস্ট গণহত্যা নিয়ে দ্বিতীয় দিনের মতো বিচারকাজের জন্য বসছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সময় কিছু গ্রেপ্তারি পরোয়ানা জন্য আবেদন করা হবে। রোববার (২৭ অক্টোবর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে এ আবেদন করা হবে। অপর দুই বিচারপতি হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত জুলাই-আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ১৮ নভেম্বেরর মধ্যে তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলের সব হত্যা, গণহত্যা, বিচার বহির্ভূত হত্যা, পিলখানা হত্যার বর্ণনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। সেই সঙ্গে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।

গত ১৫ অক্টোবর নিয়োগের পর প্রথম কর্মদিবসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। এ ছাড়া ট্রাইব্যুনালের দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী এদিন ট্রাইব্যুনালে আসেন। এ সময় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও অন্য কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।

প্রসঙ্গত, ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম শেখ হাসিনাসহ পলাতক অন্যদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেয়ার কথা জানিয়েছিলেন।

জনপ্রিয়

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শর্তসাপেক্ষে শুল্ক-কর অব্যাহতি

ফের বসছে ট্রাইব্যুনাল, আরও কিছু গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

প্রকাশিত ১১:০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪