ঢাকা ০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাবিপ্রবিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত Logo ব্যাচমেটের সংঘবদ্ধ হামলার শিকার শিক্ষার্থী, চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ Logo জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ Logo রাবিতে ভেঙে পড়েছে কয়েক যুগ ধরে ছায়াদানকারী স্মৃতি বিজড়িত কৃষ্ণচূড়া গাছ Logo তিন শতাধিক সদস্যকে নিয়ে পাবিপ্রবিতে সলভার গ্রীনের নবীনবরণ Logo ডিএনএ পরীক্ষায় প্রমাণিত নবজাতকের বাবা সেই মাদ্রাসাশিক্ষক Logo বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ Logo দেশের বেশিরভাগ ড্রাইভার ফিটনেসবিহীন: সড়কমন্ত্রী Logo স্টাইলে নতুন চমক – কী নিয়ে আসছে ভিভো Logo নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ডিএমপির সাবেক কমিশনার গোলাম ফারুক আটক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুককে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, ব্যক্তিগত সফরে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছিলেন গোলাম ফারুক। এ সময় তাকে আটক করা হয়।

গোলাম ফারুক থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংকক যাচ্ছিলেন। তার সফরটি ছিল ব্যক্তিগত। তবে ইমিগ্রেশন পুলিশ তাকে দেশের বাইরে যেতে দেয়নি। তিনি বর্তমানে ইমিগ্রেশন পুলিশের কাছে রয়েছেন। তাকে থানায় হস্তান্তর করা হবে নাকি বাড়ি ফিরে যাবেন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

গোলাম ফারুক বাংলাদেশের নাগরিক। তবে তার যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড রয়েছে বলে জানা গেছে।

১৯৯১ সালে ১২তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। গত ২০২২ সালের ২৯ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ৩৫তম কমিশনার হিসেবে তিনি দায়িত্ব নিয়েছিলেন।

২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর দীর্ঘ ৩২ বছর ৮ মাসের কর্মযাত্রা শেষে তিনি অবসরে যান।

খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগের আবেদন জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন-দুদকে।

খন্দকার গোলাম ফারুক ১৯৬৪ সালের ১ অক্টোবর টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার ঘাটানদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত খন্দকার হায়দার আলী ও মা মোসাম্মৎ ফাতেমা বেগম। তিনি ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (কৃষি) বিষয়ে অনার্স এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন।

জনপ্রিয়

পাবিপ্রবিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ডিএমপির সাবেক কমিশনার গোলাম ফারুক আটক

প্রকাশিত ১১:২০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪