ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু দেখিয়ে জামিন: আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলার নির্দেশ Logo ছয় মাসেই সব কাজ শেষ হয়ে যায় না: পানিসম্পদমন্ত্রী Logo কুড়িগ্রামে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৪ কারবারি গ্রেফতার Logo জনগণের সঙ্গে বেঈমানী ক‌রে শেখ হা‌সিনা টিকতে পারে‌নি: মামুনুল হক Logo যশোর সীমান্তে বিপুল চোরাচালান পণ্য জব্দ করলো বিজিবি Logo সনাতনীদের জন্য আমার দরজা সবসময় খোলা: অর্থমন্ত্রী Logo স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেও ফাঁস নিলেন স্বামী Logo ডেঙ্গুতে বরগুনার এমপির শাশুড়ি মারা গেছেন Logo কুষ্টিয়ায় মসজিদের নামকরণ নিয়ে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ Logo সেই কলেজশিক্ষকের বেতন বন্ধ, অধ্যক্ষকে বরখাস্তের সুপারিশ

হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর দুর্বত্তদের হামলা, মামলা দায়ের

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। ১১ এপ্রিল (শনিবার) দিবাগতরাতে বাঁশেরহাট এলাকায় এ হামলার শিকার হন নাফিস মোর্শেদ চৌধুরী নামে এক ছাত্র। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়।

​প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৮:৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী নাফিস মোর্শেদ চৌধুরী তার দুই নারী সহপাঠীকে নিয়ে বাঁশেরহাট বাজার সংলগ্ন বিসিএস গলিতে হাঁটছিলেন। এ সময় স্থানীয় অভিযুক্ত মো. সজিব (২৬) ও মো. জুয়েল ইসলামের (৩৫) নেতৃত্বে একদল যুবক তাদের পথরোধ করে এবং অশালীন মন্তব্য শুরু করে। বখাটেদের গালিগালাজ ও অশালীন আচরণের প্রতিবাদ করলে তারা উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে জুয়েল ইসলামের নির্দেশে সজিব ধারালো ‘বাঁশের ফালা’ দিয়ে হত্যার উদ্দেশ্যে নাফিসের কপালে প্রচণ্ড আঘাত করে। এতে তার কপাল গভীরভাবে কেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কর্তব্যরত চিকিৎসকরা বলেন,” কপালে ৮টি সেলাই লেগেছে,মাথার খুলি ফেটে গেছে। আপাতত কিছুটা আশংকামুক্ত তবে আমরা ওকে আমাদের পর্যবেক্ষনে রেখেছি”

​ঘটনার পরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় দণ্ডবিধির ৩০৭ (হত্যার চেষ্টা) ও ৩২৪ ধারাসহ বিভিন্ন গুরুতর অভিযোগ আনা হয়েছে।

​এ বিষয়ে প্রক্টর জানান, ” এই হামলার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি যাতে ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীদের উপর এমন হামলার ঘটনা না ঘটে। আহত ছেলেটি এখন আপাতত হাসপাতালে ভর্তি আছে।হামলাকারীদের ধরতে কাজ পুলিশ কাজ করছে”

দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ” শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এখন পর্যন্ত একজন আসামীকে ধরা হয়েছে বাকিদের ধরার জন্য অভিযান চলছে”

​হামলার ঘটনায় অভিযুক্তরা হলেন—সজিব, জুয়েল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণির কর্মচারীর ছেলেসহ অজ্ঞাত আরও কয়েকজন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পলাতক রয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয়

প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু দেখিয়ে জামিন: আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলার নির্দেশ

হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর দুর্বত্তদের হামলা, মামলা দায়ের

প্রকাশিত ০৩:৩০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬