ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার Logo যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান Logo পাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি

৫ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

দেশের আরও পাঁচটি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়।

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এসব প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. শাহীনুর ইসলাম ও সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম।

বিশ্ববিদ্যালয়গুলো হলো- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (রবি), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)।

অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।

অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য নিয়োগ পেয়েছেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। তিনি বিভাগটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক।

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়টির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক।

পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক।

আগামী চার বছরের জন্য তারা এই পাঁচ বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পালন করবেন।

জনপ্রিয়

বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত

৫ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

প্রকাশিত ১২:১১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪