ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে কবি নজরুল কলেজে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo জমকালো আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এশিয়া পোস্টে’র শুভ উদ্বোধন Logo গোবিপ্রবিতে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান পালিত Logo বাকৃবিতে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা -২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কুবিতে ছয় অনুষদে নতুন ডিন নিয়োগ Logo প্রথমবার আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে রানার্সআপ কুবি নারীদল Logo প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবস্থাপনায় অংশীদারিত্ব নবায়ন করলো ইউনিলিভার বাংলাদেশ Logo উন্মোচনে দারুণ সাফল্যের পর এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই Logo গোপনে ছাত্রীদের ছবি তোলায় আটক অভিযুক্ত যুবক, অনুসন্ধানে মাদক উদ্ধার Logo মির্জাগঞ্জে ইয়াবাসহ উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদকের ভাই গ্রেফতার

জমকালো আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এশিয়া পোস্টে’র শুভ উদ্বোধন

প্রধান কার্যালয়ের সাথে মিল রেখে সারা দেশের ন্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়েও এশিয়া পোস্টের উদ্বোধন হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

সোমবার(১১ মে) টিএসসিতে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের অফিস কক্ষে বেলা ১২ টায় এ আয়োজন সম্পন্ন হয়।

এশিয়া পোস্টের ববি প্রতিনিধি মোঃ আবু উবাইদার সঞ্চালনায় ববি প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সভাপতিত্বে উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আশিক আহমেদ, শিবির সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু, ববিসাসের সভাপতি রবিউল ইসলাম, বিইউ রেডিওর সভাপতি নাজমুল হাসান সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আশিক আহমেদ বলেন,”দেশের গণমাধ্যম জগতে নতুন সংযোজন অনলাইন পোর্টাল এশিয়া পোস্টের শুভ উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণে পোর্টালটির সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। সত্য, বস্তুনিষ্ঠ ও জনমানুষের কথা তুলে ধরার প্রত্যয়ে এই গণমাধ্যমটি এগিয়ে যাক নতুন দিগন্তের পথে। দেশ, সমাজ ও মানুষের কল্যাণে এশিয়া পোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- এই বিশ্বাস রাখি।শুভ হোক এশিয়া পোস্টের পথচলা,সফলতায় ভরে উঠুক প্রতিটি আয়োজন।”

ববি শাখা শিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু বলেন,”একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে সংবাদপত্রের ভূমিকা অনস্বীকার্য। বর্তমান সময়ে যখন তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি অপপ্রচারের চ্যালেঞ্জ বাড়ছে, তখন আমরা আশা করি এশিয়া পোস্ট সত্যের পক্ষে এক নির্ভীক কণ্ঠস্বর হিসেবে দাঁড়িয়ে থাকবে। বিশেষ করে ক্যাম্পাস সাংবাদিকতা, শিক্ষা খাতের উন্নয়ন এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকারের কথা তুলে ধরতে এই মাধ্যমটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।”

এশিয়া পোস্টকে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন,”বরিশাল বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশকে এশিয়া পোস্ট রিপ্রেজেন্ট করবে তেমনটাই প্রত্যশা করছি। দেশ-বিদেশের প্রতিটি প্রান্তের সঠিক সংবাদ এবং সুস্থ ধারার মতপ্রকাশের মাধ্যমে এশিয়া পোস্ট জনগণের আস্থার প্রতীকে পরিণত হোক—সেই দোয়া রইলো।”

জুনায়েত/ববি

জনপ্রিয়

এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে কবি নজরুল কলেজে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জমকালো আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এশিয়া পোস্টে’র শুভ উদ্বোধন

প্রকাশিত ০৯:৪৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬