ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডুয়েটে নতুন ভিসির নিয়োগ প্রত্যাখ্যান করে ২য় দিনের অবস্থান কর্মসূচি ও গেইটে তালা শিক্ষার্থীদের Logo কুবির বিজয়-২৪ হল প্রাধ্যক্ষের নামফলক খুলে ফেললো ছাত্রত্ব শেষেও হলে থাকা ছাত্রদল কর্মী Logo ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো Logo রাকসুর উদ্যোগে রাবিতে চলছে প্রথমবারের মতো নারী উদ্যোক্তা মেলা Logo শিক্ষা ও ফুটবলে শিশুদের অংশগ্রহণ বাড়াতে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেনের সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ Logo ঐক্য এবং ঐতিহ্যকে তুলে ধরে বাকৃবির শাহাজালাল হলের আয়োজনে ” জশন-ই-জালালী”  Logo নতুন ভিসির নিয়োগ প্রত্যাখ্যান করে ডুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে উত্তাল ডুয়েট Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo নোবিপ্রবির ৭ম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ঢাবি অধ্যাপক ড. গোলাম রব্বানী Logo কুবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোহাম্মদ মোশাররফ হোসেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

মঙ্গলবার (১৪ মে, ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬’ এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে আগামী ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত হবে। দায়িত্ব পালনকালে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. মো. জাহাঙ্গীর আলম।

জনপ্রিয়

ডুয়েটে নতুন ভিসির নিয়োগ প্রত্যাখ্যান করে ২য় দিনের অবস্থান কর্মসূচি ও গেইটে তালা শিক্ষার্থীদের

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোহাম্মদ মোশাররফ হোসেন

প্রকাশিত ১২:১৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬