ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অভিজিৎ মুক্তি পেলেও সিজেপির ২ নেতা এখনো কারাবন্দি Logo চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, দুই জেলের কারাদণ্ড Logo ঢাকার আকাশ থাকবে মেঘলা, বৃষ্টি নিয়ে যা জানা গেল Logo সমুদ্রপথে বাংলাদেশিদের অভিবাসন ঠেকাতে কঠোর হচ্ছে গ্রিস Logo আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন Logo মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে Logo চাকরির বাজারে এআইয়ের প্রভাব নিয়ে ইউল্যাবে সম্মেলন Logo দেম্বেলের পেনাল্টি মিসের পর গোল, পিএসজির জয় Logo যুক্তরাষ্ট্রে ৩৪ বছর ধরে বসবাস করা বাংলাদেশি অভিবাসন পুলিশের হাতে গ্রেপ্তার Logo সম্প্রীতিতে যারা বিভাজন ঘটাতে চায়, তাদের ব্যাপারে সর্তক থাকুন: রাষ্ট্রপতি

রাজনৈতিক দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের দাবির মুখে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং হত্যা-নির্যাতনে জড়িত থাকার দায়ে নিষিদ্ধ হয় আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। তবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার। সোমবার (২৮ অক্টোবর) সমসাময়িক ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আজাদ মজুমদার।

এ সময় এক প্রশ্নের জবাবে উপপ্রেস সচিব বলেন, সরকার ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেই।

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগে ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে বুধবার রাতে (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ছাত্রলীগকে নিষিদ্ধ করার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এদিকে ১৫ বছরের অপশাসন, বিরোধীমত দমনে হত্যা-গুম ও নির্যাতন চালানোর পাশাপাশি ছাত্র-জনতা হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দল। এ নিয়ে উচ্চ আদালতে রিটও করা হয়।

আজাদ মজুমদার আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনে যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। একটি কমিশন কাজ করছে। এসব অপরাধে কোনো বিশেষ বাহিনীকে দায়ী করা হচ্ছে না। বরং তদন্তে যারা দোষী সে তথ্য উঠে এলে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, আমাদের বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যের বাইরেও গুম-খুন ও নির্যাতনের বিষয়ে অনেক তথ্য রয়ে গেছে। এসব তথ্য আমাদের কাছে আসছে। এসব ঘটনার তথ্যানুসন্ধানে সঠিক তথ্য উঠে আসবে।  তিনি জানান, বিভিন্ন সংগঠন নিখোঁজদের বিষয়ে যেসব তথ্য দিয়েছিল, তার বাইরেও অনেক নিখোঁজের তথ্য জানাচ্ছেন স্বজনরা।

জনপ্রিয়

অভিজিৎ মুক্তি পেলেও সিজেপির ২ নেতা এখনো কারাবন্দি

রাজনৈতিক দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার

প্রকাশিত ০৭:৩০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪