ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদল করায় কবি নজরুল কলেজ রোভার স্কাউট থেকে শিক্ষার্থীকে বহিষ্কারের অভিযোগ Logo এ এ জহির উদ্দিন তুহিনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল Logo স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ Logo দেশের সেরা ওয়েডিং স্টুডিওগুলোর সাথে ‘সনি আলফা বাংলাদেশ ওয়েডিং অ্যালায়েন্স’ চালু করল সনি Logo তীব্র গরমে আরামদায়ক পোশাক: ফ্যাশন আর স্বস্তির মেলবন্ধন Logo হাবিপ্রবিতে বায়োমেডিক্যাল ইন্টেলিজেন্স ও এআই উদ্ভাবনে আন্তর্জাতিক কংগ্রেস Logo মুক্তিকে প্রকাশ্য সমর্থন ওমর সানীর Logo স্থায়ীভাবে চাকরিচ্যুত গোবিপ্রবির ১৬ শিক্ষক: ছুটির অর্থ ফেরত দেওয়ার নির্দেশ Logo সফলভাবে শেষ হলো পাবিপ্রবিতে ১৩ দেশের গবেষকদের অংশগ্রহণে আন্তর্জাতিক কনফারেন্স Logo বরিশাল বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে ‘কৃত্রিমভাবে আসন দখল’ বন্ধে শিক্ষার্থীদের আবেদন

সৌদিতে পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী। অন্যদিকে এখন পর্যন্ত সৌদি আরবে মোট ১৫ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত হজের ২৮তম দিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো সর্বমোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৩ হাজার ৯০৩ জন। এখন পর্যন্ত মোট ১৫০টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৫টি ফ্লাইটের মাধ্যমে ২৯ হাজার ৭০৪ জন, সৌদি এয়ারলাইনসে ৫৩টি ফ্লাইটে ১৯ হাজার ৭৮৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

এদিকে, হজ পালনে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ১৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় ৪ জনের মৃত্যু হয়েছে। তবে জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

হজ ২০২৬-এর সার্বিক কার্যক্রমে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবার ৩০টি লিড হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন। গত ১৮ এপ্রিল হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয়, যা আগামী ২১ মে পর্যন্ত চলবে। হজ শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়ে শেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে ৩০ জুন।

ছাত্রদল করায় কবি নজরুল কলেজ রোভার স্কাউট থেকে শিক্ষার্থীকে বহিষ্কারের অভিযোগ

সৌদিতে পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ বাংলাদেশি হজযাত্রী

প্রকাশিত ১০:৪১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬