ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাবিপ্রবিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত Logo ব্যাচমেটের সংঘবদ্ধ হামলার শিকার শিক্ষার্থী, চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ Logo জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ Logo রাবিতে ভেঙে পড়েছে কয়েক যুগ ধরে ছায়াদানকারী স্মৃতি বিজড়িত কৃষ্ণচূড়া গাছ Logo তিন শতাধিক সদস্যকে নিয়ে পাবিপ্রবিতে সলভার গ্রীনের নবীনবরণ Logo ডিএনএ পরীক্ষায় প্রমাণিত নবজাতকের বাবা সেই মাদ্রাসাশিক্ষক Logo বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ Logo দেশের বেশিরভাগ ড্রাইভার ফিটনেসবিহীন: সড়কমন্ত্রী Logo স্টাইলে নতুন চমক – কী নিয়ে আসছে ভিভো Logo নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

বৃন্দাবন সরকারি কলেজকে ৫-০ গোলে বিধ্বস্ত করল ময়মনসিংহ মহাবিদ্যালয়

আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর জাতীয় পর্যায়ে শুভ সূচনা করেছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। আজ (বুধবার) বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম অনুষ্ঠিত ম্যাচে তারা হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় নক-আউট পদ্ধতিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন ক্রীড় প্রতিমন্ত্রীর একান্ত সচিব কবির খানসহ অন্যরা।

উদ্বোধনী দিনে মাঠের লড়াইয়ে ময়মনসিংহ বিভাগীয় চ্যাম্পিয়ন ময়মনসিংহ মহাবিদ্যালয় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। মাঠের চারপাশজুড়ে দারুণ পাসিং ও টিম স্পিরিটের প্রদর্শনীর মাধ্যমে প্রথমার্ধেই তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে বৃন্দাবন সরকারি কলেজের রক্ষণভাগকে ব্যস্ত রেখে একের পর এক গোল করে ৫-০ ব্যবধানের এই বিশাল জয় নিশ্চিত করে ময়মনসিংহ মহাবিদ্যালয়। অন্যদিকে, বৃন্দাবন সরকারি কলেজ বেশ কিছু আক্রমণ চালালেও ময়মনসিংহের শক্তিশালী রক্ষণভাগ ও গোলরক্ষকের দক্ষতায় কোনো গোল করতে পারেনি।

এর আগে উদ্বোধনী বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছিলেন, “কলেজ পর্যায়ের এই ফুটবলারদের মধ্য থেকেই আগামী দিনের জাতীয় দলের তারকা খেলোয়াড় বেরিয়ে আসবে।”

আজকের ম্যাচে মাঠের ফুটবলারদের নৈপুণ্যে প্রতিমন্ত্রীর সেই আশাবাদের স্পষ্ট প্রতিফলন দেখা গেছে।

উল্লেখ্য, দেশের ৮টি বিভাগের সেরা ১৬টি কলেজ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের নক-আউট পর্বে অনুষ্ঠিত হবে। ২৪ মে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে।

জনপ্রিয়

পাবিপ্রবিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বৃন্দাবন সরকারি কলেজকে ৫-০ গোলে বিধ্বস্ত করল ময়মনসিংহ মহাবিদ্যালয়

প্রকাশিত ১০:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬