ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাবিপ্রবিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত Logo ব্যাচমেটের সংঘবদ্ধ হামলার শিকার শিক্ষার্থী, চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ Logo জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ Logo রাবিতে ভেঙে পড়েছে কয়েক যুগ ধরে ছায়াদানকারী স্মৃতি বিজড়িত কৃষ্ণচূড়া গাছ Logo তিন শতাধিক সদস্যকে নিয়ে পাবিপ্রবিতে সলভার গ্রীনের নবীনবরণ Logo ডিএনএ পরীক্ষায় প্রমাণিত নবজাতকের বাবা সেই মাদ্রাসাশিক্ষক Logo বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ Logo দেশের বেশিরভাগ ড্রাইভার ফিটনেসবিহীন: সড়কমন্ত্রী Logo স্টাইলে নতুন চমক – কী নিয়ে আসছে ভিভো Logo নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ১৯ বছরের আন্দ্রিভা

ফরাসি ওপেনের নারী এককের সেমিফাইনালে ইউক্রেনের মার্তা কস্তিউককে সরাসরি সেটে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠেছেন রাশিয়ার ১৯ বছর বয়সী মিরা আন্দ্রিভা। গত ৩০ বছরে ফরাসি ওপেনের ফাইনালে ওঠা চতুর্থ কনিষ্ঠতম নারী খেলোয়াড় তিনি।

বৃহস্পতিবার (৪ জুন) অনুষ্ঠিত সেমিফাইনালে আন্দ্রিভা ৬-১, ৬-৩ গেমে কস্তিউককে পরাজিত করেন। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালের টিকিট নিশ্চিত করেন এই রুশ টিনএজার।

শনিবারের ফাইনালে আন্দ্রিভার প্রতিপক্ষ হবেন তার স্বদেশি ডায়ানা শ্নাইডার অথবা পোল্যান্ডের মায়া খয়ালিনস্কা।

এদিকে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে কস্তিউক প্রকাশ্যে এর সমালোচনা করে আসছেন। একই সঙ্গে এ বিষয়ে অবস্থান না নেওয়া রুশ খেলোয়াড়দের প্রতিও তিনি সমালোচনামুখর ছিলেন।

ইউক্রেনীয় খেলোয়াড়দের দীর্ঘদিনের অবস্থানের ধারাবাহিকতায়, ম্যাচের আগে আন্দ্রিভার সঙ্গে আনুষ্ঠানিক ছবি তোলেননি কস্তিউক। ম্যাচ শেষে দুজন খেলোয়াড়ের মধ্যে করমর্দনও হয়নি।

ফরাসি ওপেনের মঞ্চে ইতিহাস গড়ার পথে থাকা মিরা আন্দ্রিভা এখন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের অপেক্ষায়।

জনপ্রিয়

পাবিপ্রবিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ১৯ বছরের আন্দ্রিভা

প্রকাশিত ০৯:৪৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬