ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ‎ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার

জীবনের নতুন অধ্যায়ে শবনম ফারিয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০১:৪৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ৬৮ বার পঠিত

ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। গ্ল্যামারে ফুটে ওঠা এই অভিনেত্রীর শুরুটা ছিল মডেলিং দিয়ে। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করে অর্জন করেছেন খ্যাতি। কাজ করছেন বিভিন্ন ওটিটি কনটেন্ট, সিরিজেও।

এর মাঝে অবশ্য ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন শবনম ফারিয়া। পড়াশোনা এবং বিভিন্ন চাকরির সঙ্গে যুক্ত থেকে শোবিজ থেকে আলাদা করে নিয়েছিলেন নিজেকে। যদিও গত ঈদে এক নাটকে অভিনয়ের মাধ্যমে কামব্যাক করেছিলেন অভিনেত্রী।

শবনম ফারিয়ার নতুন অধ্যায় শুরু

এবার অভিনেত্রী শবনম ফারিয়ার জন্য এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে! তবে কী বিয়ে করছেন ফারিয়া? না, এমন কিছু না। তবে তাকে দেখা যাবে বিচারক হিসেবে। দেশের একটি টেলিভিশনের কমেডি অনুষ্ঠানের বিচারকের আসনে বসবেন এই অভিনেত্রী।

তার সঙ্গে আরও দুই বিচারক হিসেবে থাকবেন গুণী অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান। নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে পেরে বেশ আনন্দিতও শবনম ফারিয়া।

ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে সাজিন আহমেদ বাবুর ঈদের নাটক ‘ভারপ্রাপ্ত বউ’-এ। সেখানে তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জীবনের নতুন অধ্যায়ে শবনম ফারিয়া

প্রকাশিত ০১:৪৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪