ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্রদলের হামলা Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে কবি নজরুল কলেজের উভয় পক্ষের অন্তত ২০ জন আহত Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময়

দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবসে সনাক-টিআইবির মানববন্ধন: নদী ও খাল সুরক্ষার দাবি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়ন বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) দিনাজপুর।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সনাক সভাপতি অধ্যাপক আব্দুল জলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন দিকনির্দেশনামূলক সুপারিশ তুলে ধরা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দিনাজপুরের পূর্ণভবা ও আত্রাই নদী খননের মাধ্যমে পানি সংরক্ষণ নিশ্চিত করা এখন সময়ের দাবি। পাশাপাশি শহরের ঘাঘড়া খাল পরিষ্কার-পরিচ্ছন্ন ও প্লাস্টিকমুক্ত রাখার জন্য দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি, ক্ষতিকর পলিথিনের ব্যবহার কমানো এবং পরিবেশ উপযোগী বৃক্ষরোপণের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন তাঁরা।

কর্মসূচিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বলেন, পরিবেশ রক্ষায় কেবল রাষ্ট্রীয় উদ্যোগ নয়, বরং পারিবারিক সচেতনতা বৃদ্ধি ও বিদ্যমান পরিবেশ আইনের কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সনাক সভাপতি অধ্যাপক আব্দুল জলিল আহমেদ তাঁর বক্তব্যে বলেন, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় চরম ঘাটতির কারণে আমাদের নদী-নালা, খাল-বিল ও প্রাকৃতিক জলাশয়গুলো মারাত্মকভাবে দূষিত হচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবকে আরও ত্বরান্বিত করছে। তাই পরিবেশ সুরক্ষায় সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। এছাড়া মানববন্ধনে দিনাজপুরে রাইস মিলের ছাইজনিত বায়ুদূষণ রোধে সরকারি পদক্ষেপ গ্রহণ, রাস্তার পাশে পরিকল্পিত বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব চারা উৎপাদনে নার্সারি মালিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার দাবি জানানো হয়।

উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হাবিপ্রবির শিক্ষার্থী মো. ফরিদ উদ্দীন, জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সরোজ গোপাল রায়, সনাক সদস্য মো. হাবিবুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং অনুঘটকের নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম বাবলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. আব্দুল হান্নান আজাদ।

জনপ্রিয়

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্রদলের হামলা

দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবসে সনাক-টিআইবির মানববন্ধন: নদী ও খাল সুরক্ষার দাবি

প্রকাশিত ০৮:২৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬