পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের কেন্দ্রীয় মসজিদে যোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন মসজিদের যাত্রা।
বৃহস্পতিবার (১১ জুন ) দুপুরে যোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে কলেজের কেন্দ্রীয় মসজিদের যাত্রা শুরু হয়েছে। এ সময় নতুন মসজিদে যোহরের নামাজ আদায় করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
এছাড়াও সেসময় নতুন মসজিদে যোহরের নামাজ আদায় করেছেন কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম, কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
যোহরের নামাজ আদায় শেষে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দীর্ঘদিনের প্রচেষ্টা ও অপেক্ষার পর আমরা এই মসজিদটি পেয়েছি। আমি আশা করি, শিক্ষার্থীরা নিয়মিত এখানে নামাজ আদায় করবে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে।

























