২০২৬-২৭ অর্থ বছরের ঘোষিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (১১ জুন) রাত আটটার দিকে মিছিলটি কলেজের মূল ফটকের সামনে থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক এলাকা হয়ে রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজের মূল ফটকের সামনে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা, এক দুই তিন চার, বাজেট হল চমৎকার, শিক্ষাবান্ধব বাজেট, সফল হোক সার্থক হোক, বাজেটের মূল অর্জন, জনগণের উন্নয়ন এবং করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ ইত্যাদি বলে স্লোগান দেন।
কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম ও সদস্য সচিব মো. নাজমুল হাসানের নেতৃত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক কে এম সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক রোমান আহমেদ ও মো. কামরুল ইসলাম কানন সহ অন্যান্য নেতাকর্মীরা।


























