ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

রোনালদোকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন তরুণী

নিজের শেষ বিশ্বকাপে উজ্জ্বল পারফরম্যান্স উপহার দেওয়ার লক্ষ্যে কঠোর পরিশ্রম করে চলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার অনুশীলন দেখতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো সমর্থক। তবে সবার ভাগ্যে প্রিয় তারকার সঙ্গে দেখা করার সুযোগ জোটে না।

সম্প্রতি অনুশীলনের সময় রোনালদোর সঙ্গে দেখা করার সুযোগ পান জনপ্রিয় ইউটিউবার সেলিন ডেপ্ট। দীর্ঘদিনের প্রিয় ফুটবলারের সামনে দাঁড়াতেই আবেগ ধরে রাখতে পারেননি তিনি। আনন্দাশ্রু ঝরতে থাকে তার চোখ দিয়ে। সেই আবেগঘন মুহূর্তের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ইউটিউবে প্রায় ৬ কোটি সাবস্ক্রাইবারের মালিক সেলিন ডেপ্ট বরাবরই রোনালদোর একনিষ্ঠ ভক্ত হিসেবে পরিচিত। ২০২৬ ফিফা বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচের আগে ঘটে যাওয়া এই ঘটনাটি ভক্তদের মাঝেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, ক্রিশ্চিয়ানো রোনালদো সামনে আসতেই আবেগে ভেঙে পড়েন সেলিন। এ সময় তাকে শান্ত করতে রোনালদো বলেন, ‘কেঁদো না’। জবাবে সেলিন বলেন, ‘সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমার অনেক বড় অনুপ্রেরণা।’

পরে প্রিয় তারকার সঙ্গে একটি ছবি তোলার অনুরোধ করেন সেলিন। ভক্তের সেই আবদারে সানন্দেই সাড়া দেন পর্তুগিজ কিংবদন্তি। দুজনের সেই আন্তরিক মুহূর্ত এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

রোনালদোকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন তরুণী

প্রকাশিত ১১:২৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬