ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি টাকা বোনাস পাচ্ছেন মিরাজরা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরো দলকে ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় জাতীয় দলের ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের সঙ্গে নৈশভোজ শেষে তিনি এ ঘোষণা দেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। ঐতিহাসিক এই অর্জনের পরপরই দলের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা আসে।

এর আগে বিভিন্ন স্মরণীয় সাফল্যের পরও জাতীয় দলের ক্রিকেটাররা বোনাস পেয়েছেন। ২০২৪ সালে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর ক্রিকেটারদের জন্য ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করা হয়েছিল।

এদিকে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার (১৪ জুন)। এই ম্যাচেও জয় পেলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করবে টাইগাররা।

জনপ্রিয়

প্রকাশিত ১১:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬