ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার Logo নিউইয়র্কে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ, ম্যাচের আগে উত্তেজনা Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে, জানিয়ে দিলো সুপার কম্পিউটার Logo মাত্র ১২ বছর বয়সে কোরআনের হাফেজ হলেন রুবায়েত সরদার Logo আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ Logo প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ইসলাম ধর্ম গ্রহণের পর চলছে বিয়ের প্রস্তুতি Logo প্রেমের টানে বাংলাদেশে এসে চীনা যুবকের ‘হুলুস্থুল কাণ্ড’ Logo কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি Logo অনলাইনে হাজিরা দিতে গাছের মাথায় শিক্ষক Logo প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন তিউনিসিয়ার হেড কোচ

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে, জানিয়ে দিলো সুপার কম্পিউটার

উত্তর আমেরিকা বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করতে বুধবার(১৭জুন) মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-এর উদ্বোধনী ম্যাচে কানসাস সিটিতে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচের আগে ফুটবল বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটারের পূর্বাভাসে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে আলবিসেলেস্তেরা।

অপ্টার ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশনের ভিত্তিতে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৬৭.৮ শতাংশ। অন্যদিকে আলজেরিয়ার জয়ের সম্ভাবনা মাত্র ১৩ শতাংশ, আর ড্র হওয়ার সম্ভাবনা ১৯.২ শতাংশ।

গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়া ও জর্ডানের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। সুপারকম্পিউটারের হিসেবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে তাদের সম্ভাবনা ৬৯.২ শতাংশ। তবে আলজেরিয়ারও নকআউট পর্বে ওঠার সম্ভাবনা রয়েছে ৫৭.৪ শতাংশ।

এদিকে, লিওনেল মেসি বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক ২৬ ম্যাচ খেলার রেকর্ডের মালিক। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই ৩৮ বছর বয়সী এই তারকা ফুটবলার ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়বেন।

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা ও আলজেরিয়ার এটি প্রথম অফিসিয়াল সাক্ষাৎ। তবে ২০০৭ সালে বার্সেলোনার ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল। রোমাঞ্চকর সেই ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

শুধু মেসি নন, আক্রমণভাগে লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজও রয়েছেন দুর্দান্ত ফর্মে। বিশ্বকাপ বাছাইপর্বে দুজনই চারটি করে গোল করেছেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার লক্ষ্য এবার ১৯৫৮ ও ১৯৬২ সালে টানা দুইবার শিরোপা জেতা ব্রাজিলের পর প্রথম দল হিসেবে পরপর দুই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়া। ১৯৯০ সালে ক্যামেরুনের কাছে হারের পর থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচে কখনও গোল করতে ব্যর্থ হয়নি আর্জেন্টিনা।

অন্যদিকে আফ্রিকান বাছাইপর্বে ১০ ম্যাচে ২৪ গোল করে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আলজেরিয়া। দলটির অন্যতম বড় ভরসা স্ট্রাইকার মোহাম্মদ আমৌরা। বাছাইপর্বে তিনি একাই ১০ গোল ও ৪টি অ্যাসিস্ট করে দলের মোট গোলের ৫৮ শতাংশে অবদান রেখেছেন।

সব মিলিয়ে পরিসংখ্যান ও সুপারকম্পিউটারের পূর্বাভাস বলছে, বিশ্বকাপ মিশনের শুরুতে আলজেরিয়ার বিপক্ষে স্পষ্ট ফেভারিট হিসেবেই মাঠে নামছে আর্জেন্টিনা।

জনপ্রিয়

যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে, জানিয়ে দিলো সুপার কম্পিউটার

প্রকাশিত ১২:১৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬