ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র Logo একই দিনে দুই ইতিহাসের নায়ক মেসি Logo পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, আক্রান্তদের মধ্যে ৭ জন সমকামী Logo আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক Logo যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার Logo নিউইয়র্কে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ, ম্যাচের আগে উত্তেজনা Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে, জানিয়ে দিলো সুপার কম্পিউটার Logo মাত্র ১২ বছর বয়সে কোরআনের হাফেজ হলেন রুবায়েত সরদার Logo আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ Logo প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ইসলাম ধর্ম গ্রহণের পর চলছে বিয়ের প্রস্তুতি

একই দিনে দুই ইতিহাসের নায়ক মেসি

একই দিনে দুই ইতিহাসের নায়ক মেসি

বিশ্বকাপের মঞ্চে আবারও ইতিহাস গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বয়স নিয়ে নানা আলোচনা-সমালোচনার জবাব তিনি দিলেন নিজের সবচেয়ে পরিচিত উপায়ে—গোল করে। একই দিনে দুটি অনন্য কীর্তি গড়ে বিশ্ব ফুটবলে নতুন অধ্যায় যোগ করলেন এই আর্জেন্টাইন মহাতারকা।

ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মেসি। পঞ্চম মিনিটে দূরপাল্লার শটে গোলের সম্ভাবনা তৈরি করলেও সফল হননি। ১২ মিনিটে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

তবে অপেক্ষা দীর্ঘ হয়নি। ম্যাচের ১৭তম মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া মেসির জোরালো শট আলজেরিয়ার গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়িয়ে যায়। এতে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ম্যাচের শেষদিকে হ্যাটট্রিক পূর্ণ করে দলের বড় জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই ম্যাচটি ছিল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম উপস্থিতি। একই সঙ্গে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামার বিরল কীর্তিও গড়েন তিনি। ঐতিহাসিক সেই উপস্থিতিকে আরও স্মরণীয় করে তুললেন গোল করে।

জনপ্রিয়

মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র

একই দিনে দুই ইতিহাসের নায়ক মেসি

প্রকাশিত ১০:১৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬