ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন, ঘটনা কী Logo মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক, অতঃপর… Logo স্টেশন মাস্টারের ওপর ব্রাজিল সমর্থকের হামলা Logo সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন আর নেই Logo ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী Logo বিশ্বকাপে ব্রাজিলের রেকর্ড ভেঙ্গে নেদারল্যান্ডসের নতুন ইতিহাস Logo আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! Logo মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন মিগেল আলমিরন Logo ভিনিসিয়ুস-কুনহার নৈপুণ্যে হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয় Logo ফটোগ্রাফি প্রতিযোগিতায় তরুণদের সঙ্গে ভিভোর দৃঢ় সংযোগ

বিশ্বকাপে ব্রাজিলের রেকর্ড ভেঙ্গে নেদারল্যান্ডসের নতুন ইতিহাস

বিশ্বকাপে টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ছাড়িয়ে গেছে নেদারল্যান্ডস। জাপানের বিপক্ষে ২-২ ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে নতুন ইতিহাস গড়েছে রোনাল্ড কোম্যানের দল।

এর আগে ১৯৫৮ থেকে ১৯৬৬ সালের মধ্যে টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল ব্রাজিল। চলমান বিশ্বকাপের আগে নেদারল্যান্ডস ছিল সেই রেকর্ড থেকে মাত্র এক ম্যাচ দূরে। জাপানের বিপক্ষে ড্র করে ব্রাজিলের রেকর্ডে ভাগ বসানোর পর সুইডেনকে হারিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত থেকে এককভাবে শীর্ষে উঠে ডাচরা।

বিশ্বকাপে সর্বশেষ ২০১০ সালের ফাইনালে পরাজয়ের স্বাদ পেয়েছিল নেদারল্যান্ডস। অতিরিক্ত সময়ে আন্দ্রেস ইনিয়েস্তার গোলে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় তাদের। এরপর ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে নির্ধারিত সময়ে অপরাজিত থাকলেও টাইব্রেকারে বিদায় নিতে হয়েছিল ডাচদের। ২০১৮ বিশ্বকাপে তারা জায়গাই করে নিতে পারেনি।

চলমান আসরের দ্বিতীয় ম্যাচে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে দুর্দান্ত ফুটবল উপহার দেয় নেদারল্যান্ডস। প্রথমার্ধে ব্রায়ান ব্রবি গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন কোডি গাকপো। শেষদিকে স্কোরশিটে নাম লেখান ক্রিসেনসিও সামারভিল। সুইডেনের হয়ে একমাত্র গোলটি করেন অ্যান্টনি ইলাঙ্গা।

এই জয়ের ফলে ‘এফ’ গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সুইডেন, এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জাপান এবং এক ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া তিউনিসিয়া রয়েছে গ্রুপের তলানিতে।

নকআউট পর্বে ওঠার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

জনপ্রিয়

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন, ঘটনা কী

বিশ্বকাপে ব্রাজিলের রেকর্ড ভেঙ্গে নেদারল্যান্ডসের নতুন ইতিহাস

প্রকাশিত ১২:৫২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬