ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন, ঘটনা কী Logo মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক, অতঃপর… Logo স্টেশন মাস্টারের ওপর ব্রাজিল সমর্থকের হামলা Logo সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন আর নেই Logo ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী Logo বিশ্বকাপে ব্রাজিলের রেকর্ড ভেঙ্গে নেদারল্যান্ডসের নতুন ইতিহাস Logo আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! Logo মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন মিগেল আলমিরন Logo ভিনিসিয়ুস-কুনহার নৈপুণ্যে হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয় Logo ফটোগ্রাফি প্রতিযোগিতায় তরুণদের সঙ্গে ভিভোর দৃঢ় সংযোগ

স্টেশন মাস্টারের ওপর ব্রাজিল সমর্থকের হামলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার সফিকুল রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুমন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকালে এ ঘটনার জেরে ঢাকা-চট্টগ্রাম রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

আটক সুমন কসবা উপজেলার গোবিনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রৌশন মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে মাছের পোনা বহনকারী এক ব্যক্তির কাছ থেকে ১০০ টাকা নেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে স্টেশন মাস্টার সফিকুল রহমানের সঙ্গে সুমনের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তিনি স্টেশন মাস্টারের ওপর অতর্কিত হামলা চালান।

এ সময় স্টেশন অফিসের টেলিফোন, সিগন্যালিং যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। হামলায় আহত স্টেশন মাস্টারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুমনকে আটক করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং হামলার প্রকৃত কারণ খতিয়ে দেখছে রেলওয়ে পুলিশ।

ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জনপ্রিয়

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন, ঘটনা কী

স্টেশন মাস্টারের ওপর ব্রাজিল সমর্থকের হামলা

প্রকাশিত ০১:২৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬