ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র

স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১০:০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৯৭ বার পঠিত

স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

নিজেদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রকে ফিরে পেতে দীর্ঘ ৯৮১ দিন অপেক্ষা করতে হয়েছে ব্রাজিলকে। তবে তার প্রত্যাবর্তনের ম্যাচে মাঠে নামার আগেই দলের জয় নিশ্চিত করার ভিত গড়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিউস কুনহা।

তাদের দুর্দান্ত পারফরম্যান্সে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। প্রথমার্ধেই দুই গোল করে স্কটল্যান্ডকে চাপে ফেলে তারা। বিরতির পর ম্যাচে ফেরার লক্ষ্যে একের পর এক আক্রমণ চালায় স্কটিশরা। তবে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকারের দুর্দান্ত নৈপুণ্যে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। একাধিকবার গোললাইন থেকে বল ফিরিয়ে প্রতিপক্ষকে হতাশ করেন তিনি।

এরপর ৬০তম মিনিটে ব্রুনো গুইমারেসের নিখুঁত পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ম্যাথিউস কুনহা। চলতি আসরে এটি ছিল তার তৃতীয় গোল।

দীর্ঘদিন ধরে একজন কার্যকর নম্বর নাইন খুঁজে ফেরা ব্রাজিলের জন্য কুনহা যেন হয়ে উঠছেন সেই কাঙ্ক্ষিত সমাধান। আগের ম্যাচেও হাইতির বিপক্ষে জোড়া গোল করেছিলেন এই ফরোয়ার্ড। ধারাবাহিক গোল করার মাধ্যমে তিনি ব্রাজিলের আক্রমণভাগে নতুন আশার সঞ্চার করেছেন।

নেইমারের প্রত্যাবর্তনের দিনে দাপুটে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নকআউট পর্বে পা রাখল ব্রাজিল।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

প্রকাশিত ১০:০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬