ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ

সোনা ও রুপার দাম কমল, দেশে ভরি কত

সোনা ও রুপার দাম কমল, দেশে ভরি কত

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্থানীয় বাজারে তেজাবি সোনা ও বিশুদ্ধ রুপার মূল্য হ্রাস পাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করেছে। বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই নতুন দরে বৃহস্পতিবার (২৫ জুন) সারা দেশে সোনা ও রুপা বিক্রি হচ্ছে।

বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা প্রতি ভরিতে।

অন্যদিকে, সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৪১ টাকা, ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট রুপা ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৯৭৪ টাকা দরে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

উল্লেখ্য, এর আগে গত ২২ জুন সোনার দাম বাড়ানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। নতুন সিদ্ধান্তে সেই দাম থেকে উল্লেখযোগ্য পরিমাণ কমানো হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৮০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪০ বার দাম বেড়েছে, ৩৯ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, রুপার দাম ৪৮ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৪ বার বেড়েছে এবং ২৪ বার কমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় কাঁচামালের দামের ওঠানামার প্রভাবেই মূল্যবান এই দুই ধাতুর দামে ঘন ঘন পরিবর্তন দেখা যাচ্ছে।

জনপ্রিয়

সোনা ও রুপার দাম কমল, দেশে ভরি কত

সোনা ও রুপার দাম কমল, দেশে ভরি কত

প্রকাশিত ১০:১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬