ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo এ বছরই আমি দেশে ফিরব: শেখ হাসিনা Logo কবি নজরুল কলেজে নবনির্মিত মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ইশরাক হোসেন Logo সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন Logo সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্বারোপ, সমাপনী দিনে ফিনিক্স সামিট ২০২৬ Logo চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে বিদায় ১৬ দেশের Logo মেসির জোড়া বিশ্বরেকর্ড, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা Logo গবেষণা প্রস্তাবনা ও থিসিস লেখার কৌশল শেখাতে বাকৃবিতে কর্মশালা Logo ১৩ দেশের গবেষকদের অংশগ্রহণে পাবিপ্রবিতে আন্তর্জাতিক কনফারেন্স শুরু Logo জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন রাকসুর সংস্কৃতি সম্পাদক জোহা Logo জাবির সিনেট অধিবেশনে যোগ দিলেন জাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি

মেসির জোড়া বিশ্বরেকর্ড, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে শতভাগ সাফল্য নিয়ে। রোববার (২৮ জুন) ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল।

নকআউট পর্ব আগেই নিশ্চিত হওয়ায় অধিনায়ক লিওনেল মেসিকে শুরুতে বিশ্রাম দেন স্কালোনি। তবে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেই আবারও ইতিহাস গড়েন আর্জেন্টাইন এই মহাতারকা।

ম্যাচের ১৯ মিনিটে জিওভানি লো সেলসোর দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৩১ মিনিটে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে মুসা আল-তামারির গোলে ব্যবধান কমায় জর্ডান। এরপর ৬০ মিনিটে মাঠে নামেন মেসি। ৮০ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া চমৎকার ফ্রি-কিকে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন তিনি।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন মেসি। এর আগে, টানা ছয় ম্যাচে গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন জাস্ট ফন্টেইন ও জাইরজিনহো। এছাড়া বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৯-এ উন্নীত করে টুর্নামেন্টের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেন তিনি।

গ্রুপ পর্বে টানা তিন জয়ে আর্জেন্টিনা শেষ ষোলোয় উঠেছে। আগামী ৪ জুলাই শেষ বত্রিশের (নকআউট) ম্যাচে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে।

বিশ্বকাপের মঞ্চে বয়সকে যেন বারবার হার মানাচ্ছেন লিওনেল মেসি। প্রতিটি ম্যাচেই নতুন ইতিহাস লিখে তিনি আর্জেন্টিনার শিরোপা রক্ষার স্বপ্নকে আরও উজ্জ্বল করে তুলছেন।

জনপ্রিয়

এ বছরই আমি দেশে ফিরব: শেখ হাসিনা

মেসির জোড়া বিশ্বরেকর্ড, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা

প্রকাশিত ১১:২৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬