ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র

চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে বিদায় ১৬ দেশের

৪৮ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপের গ্রুপপর্ব শেষে চূড়ান্ত হয়েছে শেষ ৩২ দলের লাইনআপ। শনিবার দিবাগত রাত থেকে রোববার (২৮ জুন) সকাল পর্যন্ত অনুষ্ঠিত শেষ তিন গ্রুপের ম্যাচ শেষে নির্ধারিত হয়েছে নকআউট পর্বে ওঠা সব দল এবং তাদের প্রতিপক্ষ।

‘এল’ গ্রুপে আগেই নকআউট নিশ্চিত করা ইংল্যান্ড শেষ ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইন গোল করেন। একই গ্রুপে ঘানাকে ২-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে ক্রোয়েশিয়া। ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে উঠেছে ঘানা।

‘কে’ গ্রুপে কলম্বিয়া ও পর্তুগাল আগেই শেষ ৩২ নিশ্চিত করেছিল। দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে কলম্বিয়া, আর ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছে পর্তুগাল। অন্য ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে গণতান্ত্রিক কঙ্গো।

‘জে’ গ্রুপে আর্জেন্টিনা শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে আলজেরিয়া ও অস্ট্রিয়ার রোমাঞ্চকর ম্যাচ ৩-৩ গোলে ড্র হওয়ায় দুই দলই ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে উঠেছে। এতে নকআউটে ওঠার আশা শেষ হয়ে যায় ইরানের।

নকআউটে ওঠা ৩২ দল
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা
গ্রুপ বি: সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া-হার্জেগোভিনা (তৃতীয়)
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে (তৃতীয়)
গ্রুপ ই: জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর (তৃতীয়)
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন (তৃতীয়)
গ্রুপ জি: বেলজিয়াম, মিসর
গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে
গ্রুপ আই: ফ্রান্স, নরওয়ে, সেনেগাল (তৃতীয়)
গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া (তৃতীয়)
গ্রুপ কে: কলম্বিয়া, পর্তুগাল, গণতান্ত্রিক কঙ্গো (তৃতীয়)
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা (তৃতীয়)

গ্রুপপর্ব থেকেই বিদায় 

চেক প্রজাতন্ত্র, কাতার, হাইতি, তুরস্ক, কুরাসাও, তিউনিসিয়া, নিউজিল্যান্ড, উরুগুয়ে, সৌদি আরব, ইরাক, জর্ডান, পানামা, ইরান, দক্ষিণ কোরিয়া, স্কটল্যান্ড ও উজবেকিস্তান—এই ১৬টি দেশের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে গ্রুপপর্বেই।

গ্রুপপর্ব শেষে এখন শুরু হচ্ছে নকআউটের উত্তেজনা, যেখানে শেষ ৩২ দলের লড়াইয়ে শিরোপার দৌড়ে টিকে থাকার লড়াই আরও কঠিন হয়ে উঠবে।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে বিদায় ১৬ দেশের

প্রকাশিত ১২:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬