ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিরতির পর পর্দায় ফিরলেন অনন্যা অনু Logo সংসদ গ্যালারিতে বসে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করলো গোপালগঞ্জের সন্তান রাবি শিক্ষার্থী তানভীর Logo ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর Logo জুলাই গণঅভ্যুত্থানে ২ হাজার মানুষ শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী Logo দুর্নীতি করলে বদলি নয়, চাকরি যাবে: স্বাস্থ্যমন্ত্রী Logo ভূমিকম্পে পরিবার হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো Logo কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা, এবার প্রতিপক্ষ মিশর Logo মেসির প্রশংসায় ভাসলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া, উপহার পেলেন জার্সি Logo বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান বিচারক মোশাররফ করিম Logo সমালোচনার মুখে কবি নজরুল কলেজ রোভার স্কাউটে পুনরায় অন্তর্ভুক্ত ছাত্রদল কর্মী মমিন

দুর্নীতি করলে বদলি নয়, চাকরি যাবে: স্বাস্থ্যমন্ত্রী

যেখানে অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুত। ট্রান্সফার বা বদলিতে বিশ্বাস করেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, কাজ করতে হবে সততার সঙ্গে। দুর্নীতি-ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এটাকে কোনো প্রশ্রয় দেয়া হবে না।

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে ‘নরসিংদী ডায়াবেটিক সমিতির’ ৩১তম বার্ষিক সাধারণ সভায় সরদার মো. সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। ফ্যামিলি প্লানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে এ বছরেই একটা বিপ্লবের সূচনা করতে চাই। প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছি যেন জনগণের উন্নয়ন করা যায়, বিশ্ব মানচিত্রে দেশকে মাথা উঁচু করে দাঁড় করানো যায়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়া।

এ সময় নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মন্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বিরতির পর পর্দায় ফিরলেন অনন্যা অনু

দুর্নীতি করলে বদলি নয়, চাকরি যাবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত ০৫:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬