ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ

৩ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনায় বিসিবি

আগামী বছরের ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টটি আগামী বছরের জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেনি।

এশিয়া কাপের ভেন্যু নির্ধারণে বিসিবির কাছে বিস্তারিত তথ্য চেয়েছে এসিসি। বিসিবির প্রাথমিক পরিকল্পনায় রয়েছে তিনটি আন্তর্জাতিক ভেন্যু ঢাকার মিরপুর, চট্টগ্রাম ও সিলেট।

মঙ্গলবার (৭ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ জানান, বর্তমানে মিরপুর, চট্টগ্রাম ও সিলেটের আন্তর্জাতিক ভেন্যুগুলোই বিবেচনায় রয়েছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, “আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রস্তাবিত তিনটি ভেন্যু সম্পর্কে আরও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। আমরা আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত করতে পারব।”

তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ আগামী বছরের এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হলে দর্শকরা একটি সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজিত টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন।”

প্রায় ১১ বছর পর আবারও বাংলাদেশে এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনায় আশাবাদী বিসিবি। সাঈদ ইব্রাহিম আহমেদের ভাষ্য, দর্শক ও ক্রিকেটপ্রেমীদের একটি মানসম্মত টুর্নামেন্ট উপহার দিতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বোর্ড। তিনি বলেন, “আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। এখন বাকি বিষয়গুলো পরিস্থিতির ওপর নির্ভর করবে।”

ভেন্যু ও অন্যান্য প্রস্তুতি চূড়ান্ত হওয়ার পর এসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জনপ্রিয়

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০

৩ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনায় বিসিবি

প্রকাশিত ০৬:৫২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬