ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি

ইতিবাচক সংবাদ তুলে ধরার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের

বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সংবাদ প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর গত তিন মাসে ক্যাম্পাস সাংবাদিকদের নানামুখী গঠনমূলক কার্যক্রম তিনি প্রত্যক্ষ করেছেন এবং এ জন্য তিনি সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানান।

মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে অনুষ্ঠিত নোবিপ্রবি সাংবাদিক সমিতি কর্তৃক আয়োজিত সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আরও বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নের ইতিবাচক দিকসমূহ ক্যাম্পাস সাংবাদিকরা গণমাধ্যমে তুলে ধরলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি দেশ ও বিদেশে উজ্জ্বল হবে। ক্যাম্পাসে ক্রিয়াশীল সংগঠনগুলোর মধ্যে সাংবাদিক সমিতি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব সর্বদা যথাযথভাবে পালন করবেন। একই সাথে, যেসব বিষয়ের কোনো সংবাদ উপযোগিতা নেই, তা প্রতিবেদন আকারে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য মাধ্যমে প্রচার করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি বিশেষভাবে আহ্বান জানান।

নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী, নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ. এফ. এম. আরিফুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ শিবলুর রহমান। বক্তারা ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন এবং ক্যাম্পাস সাংবাদিকতাকে দায়িত্বশীলতার সাথে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন।

দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় সেশন স্পিকার হিসেবে উপস্থিত থেকে নবীন সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান, দৈনিক ইত্তেফাকের হেড অব মাল্টিমিডিয়া ও মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম, নোবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাবেদ ইকবাল এবং বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক ও নোবিপ্রবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আব্দুল কবীর ফারহান। কর্মশালায় নোবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ সাধারণ সদস্য ও বিভিন্ন বিভাগের সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীরা অংশ নেন।

রাকিব/নোবিপ্রবি 

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ইতিবাচক সংবাদ তুলে ধরার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের

প্রকাশিত ০৯:১৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬