ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শুরু হলো ‘গেট দ্য চ্যালেঞ্জ’ Logo দ্বিতীয় প্রান্তিকেও মুনাফার শক্তিশালী ধারা অব্যাহত রেখেছে রবি Logo আন্তর্জাতিক পানি সম্মেলনে এমপি ফজলুল হক মিলনের অংশগ্রহণ Logo তৈরি পোশাকশিল্পে দক্ষ কর্মী গড়ে তুলতে বিজিএমইএর সঙ্গে কাজ করছে হপ লুন Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo পাবিপ্রবিতে ফের মারামারি, দায়িত্ব পালনে সাংবাদিককে বাধা Logo তিন বছর পর হাবিপ্রবিতে অনুষ্ঠিত হচ্ছে পাবলিক স্পিকিং কম্পিটিশন ‘Lets Talk’ Logo যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি: সারজিস Logo বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী

আদালতে হাজিরা দিয়ে বের হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

পুলিশের ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে তিনি জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন বলে জানা গেছে।

হাজিরা শেষে বের হওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের আক্ষেপ করে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘নির্দোষ হয়েও আমি অপরাধী।’

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের দেওভোগের নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার হন সাবেক এই সিটি মেয়র। পরে তার বিরুদ্ধে ১২টি হত্যা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে দীর্ঘ ৩৯১ দিন বন্দি থাকার পর গত ৩ জুন তিনি জামিনে মুক্তি পান।

আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আর আজ আমিই অপরাধী। যাই হোক, আল্লাহ আছেন, আমার নারায়ণগঞ্জবাসী আছেন, তারা দেখবেন।’

সংক্ষিপ্ত এ বক্তব্যের পর তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করে গাড়িতে উঠে দেওভোগের বাসার উদ্দেশে রওনা হন।

এর আগে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে আইভীর অনুসারী নেতাকর্মীদের উপস্থিতর হতে দেখা যায়। বিশৃঙ্খলা এড়াতে আদালতের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

আইভির আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘আইভীকে গ্রেপ্তার দিন তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের দিকে নেওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সদর মডেল থানায় পুলিশের দায়ের করা একটি মামলার অভিযোগপত্র গ্রহণের তারিখ ধার্য ছিলো আজ মঙ্গলবার। মামলায় জামিনে থাকায় আদালতের কার্যবিধি অনুযায়ী এদিন হাজিরা দেন আইভী।’

তিনি বলেন, ‘তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন, তিনি শারীরিকভাবে অসুস্থ। এ কারণে আদালতে তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছিলো। আদালত আবেদন মঞ্জুর করেছে। ফলে এ মামলার বিচার কাজ শুরু না হওয়া পর্যন্ত আইভীকে আর সশরীরে আদালতে হাজির হতে হবে না।’

জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শুরু হলো ‘গেট দ্য চ্যালেঞ্জ’

নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী

প্রকাশিত ০১:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬