ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা Logo নারীর দক্ষতা উন্নয়নে বিডব্লিউসিআইয়ের প্রশিক্ষণ, সাফল্য ৭০ শতাংশ Logo দেশ কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী Logo ২০৬০-এর দশকে অস্ট্রেলিয়ায় জন্মহারকে ছাড়িয়ে যাবে মৃত্যুহার Logo সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশি তিন দিনের রিমান্ডে Logo গুলশানে ‘বারোক ক্যাফের’ নতুন শাখা Logo ডেঙ্গু প্রতিরোধে নোবিপ্রবিতে সচেতনতামূলক কর্মশালা Logo বেকারত্ব কমাতে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির Logo প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন Logo নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নোবিপ্রবিতে নতুন উপকেন্দ্র উদ্বোধন

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন

চট্টগ্রামে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন চশমা হিল এলাকার মেয়র গলির ওই বাসভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে একটি পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম। তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজে রাত ২টার দিকে ওই বাড়ির সামনে ৭ ব্যক্তিকে দেখা গেছে। তারা আগুন ধরানোর চেষ্টা করে। বাসার সামনে একটি পাইপলাইনে আগুন ধরে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়।

ঘটনার পর নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সামাজিকমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লেখেন, এটি শুধু একটি বাড়িতে হামলা নয়, একটি পরিবারের নিরাপত্তা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও আঘাত। তিনি এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশ নেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। এই ঘটনার জেরে নওফেলের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

জনপ্রিয়

৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন

প্রকাশিত ০৪:৪২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬