ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

সাকিবকে ছাড়াই আফগানিস্তান সিরিজের দল ঘোষণা

  • Admin Section
  • প্রকাশিত ০৮:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ৮১ বার পঠিত

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আসন্ন সিরিজটি ওয়ানডে সংস্করণের হওয়ায় সাকিব আল হাসান খেলবেন কি না এমন আলোচনা-গুঞ্জন কয়েকদিন ধরেই চলছিল।

তবে শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই আজ (শুক্রবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজ দিয়ে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। তবে বাদ পড়েছেন লিটন দাস। এ ছাড়া টেস্টের পর প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন থাকলেও এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

সাকিব যে আফগান সিরিজের দলে থাকবেন না সেই ইঙ্গিত আগেই মিলেছিল বিসিবি সভাপতি ফারুক আহমেদের কথায়। তিনি বলেছিলেন, ‘সাকিব যখন চেষ্টা করছিল দেশে আসার, আসতে পারছিল না। তখন আমি তার সঙ্গে ২-১ বার কথা বলেছি। প্র্যাকটিসেও খুব একটা নাই সে। আমার মনে হয় ওর একটু সময় দরকার। আবার দলে যোগ দেওয়ার আগে। এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।’

আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর। ভারতের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর ঘরের মাঠে দুটি টেস্টেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ। টানা হোয়াইটওয়াশের বৃত্তে ঘুরপাক খাওয়া টাইগারদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে আফগান সিরিজ দিয়ে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

সাকিবকে ছাড়াই আফগানিস্তান সিরিজের দল ঘোষণা

প্রকাশিত ০৮:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪