ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মাদকমুক্ত জাতি গঠনে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির Logo ঢালিউডের নতুন জুটি ওমর মালিক-চাঁদনী শেখ Logo বরিশালে ইয়াবাসহ চাকুরিচ্যুত সেনা সদস্য ও তার স্ত্রী আটক Logo রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে ‘সমঝোতা’ করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদ ইসলাম Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে অতিরিক্ত মাতামাতি বুমেরাং হতে পারে: সাইফুল হক Logo সাজেক সড়কে অবরোধ অব্যাহত, বাতিল হচ্ছে রিসোর্টের কক্ষ বুকিং Logo লোহিত সাগরে নৌকা থেকে ১৪ ভারতীয়কে উদ্ধার দাবি হুতিদের Logo গাড়িতেও মিলবে জেমিনাইয়ের ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ সুবিধা Logo নভেম্বরের শুরুতে আসছে শীতের ‘সুখবর’

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রী!

নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শহিদ চৌধুরী এ্যানি। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সালাহউদ্দিন আহমেদকে বানানো হয়েছে এলজিআরডি মন্ত্রী! প্রশাসনিক ও রাজনৈতিক গতিশীলতা বজায় রাখতে এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নীতি-নির্ধারণী সূত্রে জানা গেছে।

অপরদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর এসব দপ্তর পুনর্বণ্টনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।

এদিকে মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে গেলে বিএনপির মহাসচিবের পদও শূন্য হবে। এ পদে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির সংসদে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচন শেষে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। এরপর মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে দলীয় সূত্রের দাবি।

জনপ্রিয়

মাদকমুক্ত জাতি গঠনে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রী!

প্রকাশিত ০৬:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬