ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি Logo জাবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার মাহফিল, নবীন-প্রবীণদের মিলনমেলা Logo কুবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে গণ-ইফতার  Logo কুবির আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে মুজাহিদ–লাবিব Logo বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’র ইফতার মাহফিল Logo হাবিপ্রবিতে জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল Logo কঠোর সমালোচনা’ না করে সরকারকে সময় দেওয়া উচিত: ডিএসসিসি প্রশাসক

হঠাৎ কাকে মারতে চান মাহি?

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৬:৩৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • ৬৮ বার পঠিত

চিত্রনায়িকা মাহিয়া মাহি একের পর এক ফটোশুটে উত্তাপ ছড়াচ্ছেন ভক্তদের হৃদয়ে। কিছুদিন আগেও তিনি কঠিন সময় পার করেছেন। রাজনীতিতে গ্রীন সিগন্যাল না পেয়ে সরে আসেন। তারপর স্বামীর সঙ্গে দূরত্ব, বিচ্ছেদ। এখন অবশ্য তিনি দারুণ সময় পার করছেন। তা তার সামাজিক মাধ্যম দেখলেই আঁচ পাওয়া যায়।

ফেসবুকে বর্তমানে বেশ সরব রয়েছেন এই অভিনেত্রী। তবে ব্যস্ত নায়িকার তকমা আর গায়ে মাখতে চান না তিনি। বেছে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মাহি। তিনি লিখেছেন, ‘আল্লাহ জানে পৃথিবীর কোন চিপায় লুকায় আছো, একদিন না একদিন তো দেখা হবেই।’আরো বলেন, ‘সেদিন এই স্ট্যাটাসটা তোমাকে দেখাবো আর ঠাডায় ২টা থাপ্পড় মারবো এতো বছর আমাকে অপেক্ষা করানোর জন্য।’

এই পোস্টটি রহস্যের আঁচ পাচ্ছেন নেটিজেনরা। তেমনই মন্তব্য দেখা গেছে কমেন্ট বক্সে।এর আগে গত শনিবার (৫ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে মাহিয়া মাহি লিখেছেন, ‘ফাইনালি আমি বুঝতে পারসি গাইজ, আমি যে একটা ছাগল।’

নিজের উপলব্ধির কথা জানিয়ে এরপর নিজেকে শুধরে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন নায়িকা। মাহি বললেন, ‘এবার আমি মানুষ হবো ইনশাআল্লাহ’।তাকে সবশেষ দেখা গেছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। যেখানে প্রথমবারের মতো পর্দায় শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

জনপ্রিয়

সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে

হঠাৎ কাকে মারতে চান মাহি?

প্রকাশিত ০৬:৩৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪