ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনাল Logo বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভোটের ফল প্রকাশ, ‘হ্যাঁ’ ভোটের জয় Logo বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একাডেমিক মাইগ্রেশনের পক্ষে ৮৬.৪% শিক্ষার্থী Logo নবনির্বাচিত রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশনের পক্ষে কবি নজরুল কলেজের ৯৬.৭ শতাংশ শিক্ষার্থী Logo বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo মির্জা ফখরুলকে অগ্রিম শুভেচ্ছা জানালেন অলি আহমদ Logo রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভোটের ফল প্রকাশ, ‘হ্যাঁ’ ভোটের জয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট অ্যাকাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে অনলাইনে শিক্ষার্থীদের দেওয়া ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভোটের ফলাফল প্রকাশিত হয়।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছেন ১৭ হাজার ১২ জন শিক্ষার্থী। যা প্রাপ্ত মোট ভোটের ৮৬ দশমিক ৪ শতাংশ এবং ‘না’-এর পক্ষে ভোট দিয়েছেন ২ হাজার ৫৩২ জন শিক্ষার্থী। যা মোট ভোটের ১২ দশমিক ৯ শতাংশ।

এর আগে বিকেল ৪টায় এ ভোটগ্রহণ শেষ হয়। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে বুধবার (১৯ আগস্ট) রাত ১০টা পর্যন্ত মোট ৬০ ঘণ্টা এ ভোটগ্রহণ চলার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ভোটগ্রহণের সময়সীমা বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত (মোট আটাত্তর ঘণ্টা) বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করে।

এদিকে, তিনটি সেশন মিলিয়ে ৭টি ক্যাম্পাসের মোট ভোটারের সংখ্যা ৫৪ হাজার ৩৯৬। এর মধ্যে ভোট প্রদান করেছেন ১৯ হাজার ৬৮২ জন শিক্ষার্থী। ৩টি সেশনের মধ্যে ২০২১-২২ সেশনের ১৮৮১৭ জন শিক্ষার্থীর মধ্যে ভোট দিয়েছেন ৬ হাজার ৮৫৬ জন। ২০২২-২৩ সেশনের ১৭ হাজার ৯২৫ জন শিক্ষার্থীর মধ্যে ভোট দিয়েছেন ৬ হাজার ৯১ জন এবং ২০২৩-২৪ সেশনের ১৭ হাজার ৬৫৪ জন শিক্ষার্থীর মধ্যে ভোট দিয়েছেন ৬ হাজার ৫১৬ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট অ্যাকাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে শিক্ষার্থীদের সর্বাধিকসংখ্যক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং মতামত গ্রহণ প্রক্রিয়াকে অধিকতর স্বচ্ছ ও নিরাপদ করার লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সরাসরি (অফলাইন) মতামত গ্রহণের পরিবর্তে অনলাইনে শিক্ষার্থীদের মতামত বা ভোটগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে।

জনপ্রিয়

রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনাল

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভোটের ফল প্রকাশ, ‘হ্যাঁ’ ভোটের জয়

প্রকাশিত ০৭:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬