ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নব-নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি উপাচার্যের অভিনন্দন Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে উঠবেন রোববার Logo পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সরকারি কর্মচারীদের আল্টিমেটাম ও কর্মসূচি ঘোষণা Logo রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. ইউনূস Logo রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল Logo নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর চূড়ান্ত হয়নি Logo তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ Logo হামাগুড়ি দিয়ে এইচএসসি পাস, মনার পাশে জুড়ীর ইউএনও Logo এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরে প্রকাশের সম্ভাবনা

রাশিয়াই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিশ্বসেরা: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

পারমাণবিক বিদ্যুৎ ও জ্বালানি খাতের সার্বিক প্রযুক্তি ও সক্ষমতা থাকা বিশ্বের একমাত্র দেশ রাশিয়া এমনটাই দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণসংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ দাবি করেন।

আলোচনার একপর্যায়ে পুতিন বলেন, সম্ভবত রাশিয়াই বিশ্বের একমাত্র দেশ যার পারমাণবিক জ্বালানি খাতের পুরো সক্ষমতা রয়েছে।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, একই সঙ্গে আমাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে ঐতিহ্যগতভাবে উচ্চমাত্রার নিরাপত্তা ও পরিচালনাগত নির্ভরযোগ্যতার মান বজায় রয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে নতুন পারমাণবিক কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে রাশিয়াকে পছন্দের তালিকায় শীর্ষে রাখার পেছনে এ প্রতিযোগিতামূলক সুবিধাগুলোকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন পুতিন।

মূলত বিশ্বসেরা নিরাপত্তা ব্যবস্থা, উন্নত প্রযুক্তির অভ্যন্তরীণ যোগান এবং দশকের পর দশক ধরে অর্জিত নির্ভরযোগ্যতার ওপর ভর করেই আন্তর্জাতিক পরমাণু বাজারের শীর্ষস্থান নিজেদের দখলে রাখতে পেরেছে মস্কো।

জনপ্রিয়

নব-নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি উপাচার্যের অভিনন্দন

রাশিয়াই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিশ্বসেরা: পুতিন

প্রকাশিত ০৯:৫৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬